শিরোনাম
◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ১০:২০ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্মরণসভা থেকে শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি গ্রেফতার

ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) একটি অনুষ্ঠান থেকে ইরানের নিরাপত্তা ও পুলিশ বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করেন। নার্গিসের ভাই মেহদির বরাত দিয়ে ‘নার্গিস ফাউন্ডেশন’ এ তথ্য জানিয়েছে।

প্যারিসভিত্তিক নার্গিস ফাউন্ডেশন জানায়, আইনজীবী খোসরো আলিকোরদির স্মরণসভা থেকে ইরানের নিরাপত্তা বাহিনী ও পুলিশ বাহিনী নার্গিস মোহাম্মদিকে গ্রেফতার করেছেন।

খোসরো ইরানের একজন সুপরিচিত আইনজীবী। সম্প্রতি নিজের কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, নার্গিসের স্বামী প্যারিসপ্রবাসী তাঘি রাহমানিও তার স্ত্রীর গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ইরানের পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে খোসরো আলিকোরদির স্মরণসভা থেকে নার্গিসকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে ইরানের শীর্ষ পর্যায়ের আরেকজন মানবাধিকারকর্মী সেপিদেহ বাহলিয়ানকেও গ্রেফতার করা হয়।

নার্গিস মোহাম্মদি ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। দুই দশকের বেশির ভাগ সময় তিনি তেহরানের এভিন কারাগারে কাটিয়েছেন।

এদিকে নার্গিস মোহাম্মদিকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছে নোবেল শান্তি পুরস্কার কমিটি। শুক্রবার এক বিবৃতিতে নোবেল শান্তি কমিটি জানায়, ইরানের মানবাধিকার কর্মী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মাদিকে ‘নির্মমভাবে’ গ্রেফতার করা হয়েছে। আমরা অবিলম্বে তার মুক্তি দাবি করছি।

সূত্র: সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়