শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৫ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় শক্তিশালী ঝড় ‘বায়রনের’ আভাস, নতুন দুর্যোগের মুখে লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনি

ভারি বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের সাথে ফিলিস্তিনের গাজার দিকে অগ্রসর হচ্ছে শক্তিশালী ঝড় ‘বায়রন’। এতে উপত্যকার লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি নতুন দুর্যোগের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

গাজার সরকারি মিডিয়া অফিস সতর্ক করে দিয়েছে যে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই দুর্যোগের মুখে পড়তে পারেন গাজাবাসী। এক বিবৃতিতে বলা হয়েছে, অগণিত ফিলিস্তিনি এক বছরেরও বেশি সময় ধরে জীর্ণ তাঁবুতে বসবাস করছেন। তাদের যন্ত্রণাদায়ক অবস্থার কোনও শেষ দেখা যাচ্ছে না।
 
সরকারি মিডিয়া অফিসের বিবৃতিতে আরও বলা হয়, গাজা উপত্যকা বিরূপ আবহাওয়ার মুখোমুখি হচ্ছে, যা তাঁবু এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাসকারী হাজার হাজার পরিবার দুর্যোগের মুখে পড়তে পারে। এমনিতেই তীব্র ঠান্ডা ও ঝড় থেকে সুরক্ষার ব্যবস্থা নেই আশ্রয়স্থলগুলোতে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়