শিরোনাম
◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৭ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ায় ৭ তলা ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাত তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জনের মৃত্যুর পাওয়া গেছে। খবর রয়টার্সের।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুরে ৭ তলা এই ভবনটিতে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন দেশটির একজন পুলিশ কর্মকর্তাভ।

সেন্ট্রাল জাকার্তার পুলিশ প্রধান সাসাত্যো পুরনোমো কন্দ্রো সাংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ভবনের ভেতরে কেউ আটকে আছেন কিনা, তার খোঁজ চলছে।

এই পুলিশ কর্মকর্তা জানান, মঙ্গলবার দুপুরে ভবনটির প্রথম তলা থেকে আগুনের সূত্রপাত। পরে তা দ্রুত ওপরের তলাগুলোতেও ছড়িয়ে পড়ে। ঘটনার সময় কিছু কর্মী ভবনের ভেতরে দুপুরের খাবার খাচ্ছিলেন। আর অন্যরা অফিসের বাইরে ছিলেন।

সাসাত্যো পুরনোমো কন্দ্রো বলেন, ‘এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। এখন আমাদের মূল লক্ষ্য ভেতরে আটকে পড়াদের উদ্ধার করা।’

রয়টার্স জানিয়েছে, ভবনটিতে টেরা ড্রোন ইন্দোনেশিয়ার অফিস ছিল। প্রতিষ্ঠানটি বিভিন্ন খাতে আকাশ জরিপ কার্যক্রমের জন্য ড্রোন সেবা দিয়ে থাকে। এটি জাপানি ড্রোন প্রতিষ্ঠান টেরা ড্রোন করপোরেশনের ইন্দোনেশীয় শাখা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়