শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:৫২ সকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ দিনের ফ্রি পর্যটক ভিসা চালু করল ভারত, কারা পাবে এই ভিসা?

শিগগিরিই রুশ নাগরিকদের জন্য ৩০ দিনের ফ্রি পর্যটক ভিসা চালু করছে ভারত। শুক্রবার (৫ ডিসেম্বর)  নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

শনিবার (৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

সংবাদ সম্মেলনে ভারত ও রাশিয়ার সাংস্কৃতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে নরেন্দ্র মোদি বলেন, ‘দুই দেশের নাগরিকদের মধ্যে সংযোগ সবসময়ই দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিবেচনায় রাশিয়ার নাগরিকদের জন্য ভারত ৩০ দিনের ফ্রি ই-পর্যটক ভিসা এবং ৩০ দিনের গ্রুপ পর্যটক ভিসা চালু করবে।’

তিনি বলেন, ‘সম্প্রতি রাশিয়ায় দুটি নতুন ভারতীয় কনস্যুলেট খোলা হয়েছে। এটি দুই দেশের নাগরিকদের মধ্যে যোগাযোগ আরও সহজ করবে, পারস্পরিক ঘনিষ্ঠতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, 'এই কনস্যুলেটগুলো আমাদের কূটনৈতিক উপস্থিতি বাড়াবে। একই সঙ্গে বাণিজ্য, পর্যটন, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি এবং শিক্ষাগত ও সাংস্কৃতিক সম্পর্ক আরও বাড়ানোর জন্য উদ্বুদ্ধ করবে।

ভারতের এ প্রধানমন্ত্রী বলেন, এ উদ্যোগ কেবল দুই দেশের জনগণকে সংযুক্ত করবে না, বরং উভয় দেশের জন্য নতুন শক্তি ও নতুন সুযোগ সৃষ্টি করবে। আমরা যৌথভাবে কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণেও কাজ করব। দুই দেশের ছাত্র, গবেষক ও ক্রীড়াবিদদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ও বাড়ানো হবে।

সংবাদ সম্মেলনে মোদি বলেন, 'আমার পূর্ণ বিশ্বাস আগামী সময়ে, আমাদের বন্ধুত্ব বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলা করার শক্তি দেবে, এই পারস্পরিক আস্থা ভবিষ্যৎ সমৃদ্ধ করবে।'

এ সময় গত অক্টোবরে ভারত থেকে নিয়ে যাওয়া বুদ্ধের অবশিষ্টাংশের প্রদর্শনী রাশিয়ার কালমাইকিয়াতে অসাধারণ সাড়া ফেলেছে বলে উল্লেখ করেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, হাজার হাজার ভক্ত মঠে অবশিষ্টাংশের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়