শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৮ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীতে ৭০ হাজার নারী সেনা, লড়ছেন রাশিয়ার বিরুদ্ধে

বর্তমানে ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে নারী সেনার সংখ্যা ৭০ হাজারেরও বেশি। ২০২২ সালে রুশ আগ্রাসন শুরুর সময় সেনাবাহিনীতে যে সংখ্যক নারী ছিল বর্তমানে সে সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সাড়ে পাঁচ হাজারের বেশি নারী সরাসরি ফ্রন্টলাইনে মোতায়েন আছেন।

এই উল্লেখযোগ্য বৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা রেখেছে আধুনিক প্রযুক্তি, বিশেষ করে ড্রোন। ড্রোনযুদ্ধ নারীদেরকে প্রচলিত সামনের সারির লড়াইয়ে অংশ না নিয়েও নানা যুদ্ধ ও প্রযুক্তিগত ভূমিকায় সক্রিয় হওয়ার সুযোগ দিয়েছে।

এর আগে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর থেকে প্রায় ৪৫ হাজার ইউক্রেনীয় সেনা নিহত এবং কমপক্ষে ৩৯০ হাজার আহত হয়েছেন।

তৃতীয় আর্মি কর্পসের ২৬ বছর বয়সি মনকা বলেন, ‘প্রযুক্তিই তাকে কার্যকরভাবে যুদ্ধ করতে সক্ষম করেছে।’ রেস্তোরাঁ ব্যবস্থাপক হিসেবে বিদেশে কাজ করা মনকা দেশ ফিরে সেনাবাহিনীতে যোগ দেন। তিনি স্বল্প দূরত্বের এফপিভি ড্রোন চালান। 

তিনি দ্য নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘হাতে গোলাবারুদ নিয়ে ছুটতে না হয়, বরং প্রযুক্তির মাধ্যমে তা পৌঁছে দেওয়া যায়— এটা সত্যি অবিশ্বাস্য।’

রাশিয়ার তেল স্থাপনা, গোলাবারুদ মজুতঘর ও সুরক্ষা ঘাঁটিতে হামলায় ড্রোন এখন ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র। কিছু ড্রোন ‘কামিকাজে’ হিসেবে আঘাত হানে, কিছু বোমা ফেলে ফিরে আসে, আবার অনেক ড্রোনই নজরদারির কাজে ব্যবহৃত হয়।

৯ম ব্রিগেডের ২৫ বছর বয়সি ড্রোন-বোমার পাইলট ইয়াহা প্রথমে ড্রোন প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে বাধার মুখে পড়েছিলেন। তিনি বলেন, ‘দূর থেকে শত্রুকে আঘাত করার ধারণাটা আমার ভালো লেগেছিল। তখনই বুঝেছিলাম— এটাই ভবিষ্যৎ।’

তিনি আরও বলেন, ‘যুদ্ধ কোনো আকর্ষণীয় বা রোমাঞ্চকর বিষয় নয়। এটা যন্ত্রণা, কষ্ট আর হারিয়ে ফেলার গল্প। তবুও আপনি লড়াই করেন, কারণ আপনি পরিস্থিতি বদলাতে চান।’

২৭ বছর বয়সি ইমলা ছিলেন একজন পেশাদার হকি খেলোয়াড়। সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর তিনি  প্রথমে যুদ্ধক্ষেত্রে প্যারামেডিক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে দ্রুত ড্রোন পরিচালনায় যুক্ত হন। তার প্রথম রিকনাইস্যান্স মিশনে তিনি ভীষণ নার্ভাস হয়ে পড়েছিলেন।

ইমলা এবিসি নিউজকে বলেন, ‘সত্যি বলতে, কয়েক মুহূর্তে আমার কাঁদতে ইচ্ছে হয়েছিল।কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা বাড়ে, আর আত্মবিশ্বাসও ফিরে আসে।’

খারতিয়া কর্পসসহ আরও বেশ কিছু ইউনিট নারীদের লক্ষ্য করে নতুন নিয়োগ প্রচারণা শুরু করেছে। ২০২৪ সালের পর থেকে এসব ইউনিটে নারী সদস্যের সংখ্যা ২০ শতাংশ বেড়েছে।

খারতিয়ার জনসংযোগ কর্মকর্তা ভলোদিমির দেহতিয়ারোভ বলেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে অসংখ্য নারী আমাদের কমব্যাট ইউনিটে যোগ দিয়েছেন এবং সফলভাবে কাজ করছেন। যত বেশি প্রযুক্তি আসছে, বিশেষ করে ড্রোন— ততই ঐতিহাসিকভাবে পুরুষনির্ভর পেশাগুলো নারীদের জন্য উন্মুক্ত হচ্ছে।’

তথ্যসূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়