শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৪ রাত
আপডেট : ১৫ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইইউ ভেঙে দেওয়ার আহ্বানে ইলন মাস্ককে 'মঙ্গলে যাওয়ার' পরামর্শ পোলিশ মন্ত্রীর

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভেঙে দেওয়ার আহ্বান জানানোর পর মার্কিন ধনকুবের ইলন মাস্ককে মঙ্গল গ্রহে যাওয়ার পরামর্শ দিয়েছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লা সিকোরস্কি।

ইলন মাস্ক বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়ন বিলুপ্ত করা উচিত। পৃথক দেশগুলোকে তাদের 'সার্বভৌমত্ব' ফিরিয়ে দেওয়া উচিত।

জবাবে এক্স পোস্টে শনিবার (৬ ডিসেম্বর) পোলিশ মন্ত্রী লেখেন, 'মঙ্গলে যাও। সেখানে নাৎসি স্যালুটের ওপর কোনো সেন্সরশিপ নেই।'

ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) লঙ্ঘনের জন্য ইউরোপীয় কমিশন ইলন মাস্কের বিরুদ্ধে ১২০ মিলিয়ন ইউরো (১৪০ মিলিয়ন ডলার) জরিমানা ঘোষণা করার ঠিক পরেই এসব মন্তব্য-পাল্টা মন্তব্য এলো।

মার্কিন ধনকুবের এর আগেও পশ্চিমা সদস্য দেশগুলোকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার আহ্বান জানিয়েছিলেন।

সম্প্রতি আয়ারল্যান্ডের অভিবাসী সংক্রান্ত ইইউ আদালতের এক রায় নিয়ে মন্তব্য করতে গিয়ে মাস্ক এক্স-পোস্টে লেখেন, আমার মতে, সকল দেশেরই ইইউ ত্যাগ করা উচিত। এটি (ইইউ) ইউরোপে গণতন্ত্র ধ্বংস করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়