শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০১:০৯ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসিম মুনিরের হাতে পাকিস্তানের পরমাণু ভান্ডারের চাবি

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে আগামী পাঁচ বছরের জন্য প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

মুনিরকে চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) ও চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) পদ দিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যে সুপারিশ করেছিলেন, তা অনুমোদন করা হয়েছে, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমনটাই বলেছে পাকিস্তানের প্রেসিডেন্টের কার্যালয়।

এনডিটিভি লিখেছে, মুনিরের হাতে আরও ক্ষমতা দিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দ্বিধান্বিত, এমন ‍গুঞ্জনের মধ্যেই তাকে সিডিএফ পদে বসানো হল।

এ পদের মাধ্যমে মুনির পাকিস্তানের ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ড দেখভালের ক্ষমতা পেলেন; এই কমান্ড দেশটির পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা দেখভালের দায়িত্বে রয়েছে। এর মাধ্যমে মুনির দেশের সবচেয়ে প্রভাবশালী সামরিক ব্যক্তিত্ব হয়ে উঠলেন এবং তার হাতেই গেল পাকিস্তানের পরমাণু ভান্ডারের চাবি।

দেশের প্রথম প্রতিরক্ষা বাহিনী প্রধান নিয়োগের বিষয়টি গত সপ্তাহেই জানানোর কথা ছিল শেহ শরিফ সরকারের। সেদিনই সেনাপ্রধান পদে মুনিরের তিন বছরের মেয়াদ শেষ হয়েছিল।

পাকিস্তানের সামরিক বাহিনীর কমান্ডকে আরও কেন্দ্রীভূত করতে গত মাসে পাস হওয়া পাকিস্তানের ২৭তম সংশোধনীতে এই সিডিএফ বা প্রতিরক্ষা বাহিনীর প্রধান পদটি সৃষ্টি করা হয়।

প্রেসিডেন্ট জারদারি পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আহমাদ বাবর সিধুর মেয়াদও দুই বছর বাড়িয়েছেন, যা আগামী বছরের ১৯ মার্চ থেকে কার্যকর হবে।

মুনির চলতি বছর পাকিস্তানের দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল খেতাব পেয়েছেন। এর আগে ১৯৬৫ সালে ভারতের সঙ্গে যুদ্ধে নেতৃত্ব দেওয়া জেনারেল আইয়ুব খানকে ওই খেতাব দেওয়া হয়েছিল। সূত্র: এনডিটিভি, ডন নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়