শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:৫৩ সকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বে ঋণের বোঝা বাড়লেও ব্যতিক্রমী যারা: জিডিপির ৯৫% ঋণমুক্ত যেসব দেশ

২০২৫ সালে এসে বিশ্বজুড়ে ঋণের বোঝা যখন মোট জিডিপির ৯৪ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে, তখনো কিছু দেশ এই বোঝা থেকে নিজেদের মুক্ত রাখতে পেরেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ 'ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক'-এর তথ্যে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে কম ঋণের দেশগুলোর চিত্র।

বিশ্বের সবচেয়ে কম ঋণের দেশগুলোর বেশ কয়েকটির অবস্থান এশিয়ায়। এগুলো মূলত ছোট অর্থনীতির দেশ হলেও এদের প্রবৃদ্ধি বেশ স্থিতিশীল এবং ঋণের বোঝা ক্রমশ কমছে। অন্যদিকে ইউরোপের দেশগুলোর মধ্যে ব্যতিক্রম লিখটেনস্টাইন। দেশটির ঋণের পরিমাণ জিডিপির মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ।

আইএমএফের তথ্যে দেখা যায়, ঋণের খাতায় একেবারে 'শূন্য' অবস্থানে রয়েছে মাকাও। বিশ্বের বৃহত্তম 'গ্যাম্বলিং হাব' হিসেবে পরিচিত এই অঞ্চলের আয় মূলত আসে ক্যাসিনো ও গেমিং খাত থেকে। এই খাত থেকে আসা শতকোটি ডলার আয় এবং শক্তিশালী আর্থিক রিজার্ভের কারণে মাকাওয়ের কোনো ঋণের প্রয়োজন হয় না।

তালিকার দ্বিতীয় স্থানে আছে লিখটেনস্টাইন। ইউরোপের একমাত্র দেশ হিসেবে সেরা দশে জায়গা পেয়েছে তারা। এটি মূলত একটি বৈশ্বিক আর্থিক কেন্দ্র। মজার বিষয় হলো, ২০২৫ সালের শুরুতে দেখা গেছে, দেশটির মোট জনসংখ্যার চেয়ে চাকরির বিজ্ঞপ্তির সংখ্যা বেশি। এমনকি সেখানে বসবাসরত মানুষের চেয়ে নিবন্ধিত করপোরেট প্রতিষ্ঠানের সংখ্যাও বেশি। উল্লেখ্য, দেশটির জনসংখ্যা প্রায় ৪১ হাজার।

এদিকে, জিডিপির মাত্র ৭ দশমিক ৩ শতাংশ ঋণ নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। তেলসমৃদ্ধ দেশটির সরকারি আয়ের প্রায় ৮০ শতাংশই আসে জ্বালানি তেল থেকে। ২০২৪ সালে তারা তেল বিক্রি করে প্রায় ৭ হাজার কোটি ডলার আয় করেছে।

কুয়েতের মতো রাশিয়াও তেল রপ্তানির ওপর ভর করে ঋণের বোঝা নিয়ন্ত্রণে রেখেছে। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটির অর্থনীতি শক্ত অবস্থানে রয়েছে। ২০২৫ সালে রাশিয়ার ঋণের পরিমাণ জিডিপির ২৩ দশমিক ১ শতাংশ। কঠোর আর্থিক নীতি ও পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভের কারণে যুদ্ধকালীন পরিস্থিতিতেও রাশিয়ার অর্থনীতি বেশ ভালোভাবেই সচল রয়েছে।

সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়