শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৮ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুতিনের নৈশভোজে আমন্ত্রণ পেলেন শশী থারুর, বাদ পড়লেন রাহুল গান্ধী

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্মানে ভারতে শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে রাষ্ট্রীয় নৈশভোজে বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গেকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে দলটির এমপি শশী থারুরকে এই নৈশভোজে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।

থারুর আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, 'বিরোধীদলীয় নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে আমি জানি না। কীসের ভিত্তিতে আমন্ত্রণপত্র জারি করা হয়েছে, তাও জানি না। তবে আমন্ত্রণ পেয়ে সম্মানিত বোধ করছি।'

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কংগ্রেস নেতা শশী থারুরের সঙ্গে তার দলের সম্পর্কের অবনতি হয়েছে গত ছয় মাস ধরে। তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলেও জল্পনা-কল্পনা ছড়িয়েছে।

মল্লিকার্জুন খাড়গে এর আগে অভিযোগ করেছিলেন, খোদ সরকার থেকেই সফররত প্রেসিডেন্ট পুতিন এবং বিরোধী নেতাদের মধ্যে বৈঠককে নিরুৎসাহিত করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, পার্লামেন্টের বাইরে খাড়গে বলেছেন, অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের সময়কার ঐতিহ্য অনুসারে, সফররত রাষ্ট্রপ্রধানরা বিরোধী দলের নেতার সঙ্গে দেখা করতেন। কিন্তু আজকাল... সরকার পরামর্শ দেয় যে, বিদেশি নেতারা দেখা করবেন না।

এদিকে, কয়েক মাস ধরে শশী থারুর নরেন্দ্র মোদির প্রশংসা করে আসছেন এবং সরকারের সমালোচনার বদলে পক্ষপাতী হয়ে কথা বলছেন বলে জানা গেছে। লোকসভায় চারবারের কংগ্রেস এমপির এমন আচরণে দলের নেতারা 'দ্বিধাগ্রস্ত'।

এই মাসের শুরুতেও 'ভারতীয় রাজনীতি একটি পারিবারিক ব্যবসা' শীর্ষক একটি প্রবন্ধে থারুর কংগ্রেসের মতো পরিবার-নেতৃত্বাধীন দলগুলোর তীব্র সমালোচনা করেন।

তবে গত জুন মাসে কংগ্রেসের সঙ্গে নিজের উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে থারুর বলেছিলেন, মোদির প্রশংসা করা মানেই 'তার দলে যোগদানের জন্য আমার লাফিয়ে ওঠার লক্ষণ নয়...যেমনটি কিছু লোক ইঙ্গিত করছেন।' 

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়