শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৬ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে কাজের অনুমতিপত্রের মেয়াদ এখন দেড় বছর মাত্র

ইমা এলিস/বাংলা প্রেস, নিউ ইয়র্ক: মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইএসসিআইএস) যুক্তরাষ্ট্রে কাজ করা ননসিটিজেনদের জন্য কর্ম-অনুমতিপত্র বা এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট (ইএডি)-এর বৈধতার মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে মাত্র ১৮ মাস বা দেড় বছর নামিয়ে আনছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সংস্থাটি জানায়, কর্ম-অনুমতির সময়সীমা কমিয়ে আনার ফলে কর্মরত ননসিটিজেনদের আরও ঘনঘন ব্যাকগ্রাউন্ড চেকের আওতায় আনা যাবে, যা জালিয়াতি রোধ, পরিচয়-সংক্রান্ত নিরাপত্তা জোরদার এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নিতে সহায়তা করবে।

ইউএসসিআইএস পরিচালক জোসেফ এডলো বলেন, কর্ম-অনুমতির সর্বোচ্চ মেয়াদ কমানো নিশ্চিত করবে যে যুক্তরাষ্ট্রে কাজ করতে আগ্রহীদের কেউই জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে না পারে বা ক্ষতিকর অ্যান্টি-আমেরিকান মতাদর্শ ছড়াতে না পারে।

তিনি আরও বলেন, রাজধানীতে ন্যাশনাল গার্ডের সদস্যদের ওপর হামলাকারী এক অভিবাসীকে পূর্ববর্তী প্রশাসন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিয়েছিল—ঘটনার পর আরও পরিষ্কার যে ভিনদেশি নাগরিকদের ঘন ঘন যাচাই-বাছাই করা জরুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়