শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৩:১৭ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

২৫ বছর আ‌গে যেমন ছিলাম এখ‌নো তেমন আ‌ছি ব‌লেই মন্ত্রিসভার বৈঠকে ঘুমিয়ে প‌ড়লেন ‌ডোনাল্ড ট্রাম্প  

এল আর বাদল : বৈঠকের শুরুতেই নিজের ফিটনেস সম্পর্কে ১৫ মিনিট ধরে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ’২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা।’ সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে স্মরণ করে ‘স্লিপি জো’ ডেকে কিছুক্ষণ রসিকতাও করেন ট্রাম্প, কিন্তু বৈঠকে পরবর্তী দেড় ঘণ্টা আধো ঘুম, আধো জাগরণে কাটান নিজেই। 

গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে একটি তথ্য উপাত্তমূলক প্রতিবেদন প্রকাশ করে সংবাদমমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।

প্রতিবেদনটিতে তুলে ধরা হয়, কীভাবে বয়সের সঙ্গে ট্রাম্পের কাজের গতি ও পরিধি কমে যাচ্ছে। ওই সময় ক্ষোভ জানানোর পাশাপাশি প্রকাশিত প্রতিবেদনটির তীব্র বিরোধিতা করেন প্রেসিডেন্ট। নিজের স্বাস্থ্য ও ফিটনেস সম্পর্কিত বিভিন্ন মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করেন অনবরত।

তবে এবার মন্ত্রিসভার বৈঠকে বারবার ঘুমিয়ে পড়ে প্রতিবেদনের বক্তব্য উস্কে দিয়েছেন নিজেই। সংবাদমাধ্যম সিএনএন জানায়, মঙ্গলবার দুপুরের পরপরই শুরু হয় মন্ত্রিসভার বৈঠক। -- বাংলা নিউইয়র্ক

বৈঠকের শুরুতেই নিজের ফিটনেস সম্পর্কে ১৫ মিনিট ধরে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ’২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা।’

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে স্মরণ করে ‘স্লিপি জো’ ডেকে কিছুক্ষণ রসিকতাও করেন ট্রাম্প, কিন্তু বৈঠকে পরবর্তী দেড় ঘণ্টা আধো ঘুম, আধো জাগরণে কাটান নিজেই।

বৈঠকের শুরুতে বক্তব্য রাখছিলেন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক। লুটনিক যখন প্রেসিডেন্টের বাণিজ্য যুদ্ধের প্রশংসা করছিলেন, তখনই ট্রাম্প ঘুমিয়ে পড়েন।

পর্যায়ক্রমে মন্ত্রিপরিষদের সচিব স্কট টার্নার, ব্রুকি রুলিনস, লিন্ডা ম্যাকমাহনের বক্তব্যের চলাকালেও জেগে থাকতে বেশ বেগ পেতে হয় ট্রাম্পকে।

কখনও চোখ পিটপিট করে, কখনোবা ঘুমে ঢলে পড়েই কাটিয়ে দেন পুরো সময়। বৈঠকের শেষ দিকে বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও। রুবিওর পাশের চেয়ারেই বসে ছিলেন ট্রাম্প।

ওই সময় হঠাত শব্দে নড়েচড়ে বসেন তিনি। কিন্তু পরক্ষণেই আবার ঘুমিয়ে যান। বৈঠকে ট্রাম্পের এ আচরণ সম্পর্কে জানতে চাইলে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বিষয়টি এড়িয়ে যান।

লেভিট বলেন, ‘ট্রাম্প পুরো বক্তব্য মনযোগ দিয়ে শুনছিলেন এবং তিন ঘণ্টার একটি ম্যারাথন বৈঠক চালিয়ে যান।’ চলতি বছরে ৯টি মন্ত্রিসভার বৈঠক পরিচালনা করেছেন বলে উল্লেখ করে ট্রাম্পের প্রশংসা করেন লেভিট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়