শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৩:৫৬ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৯ দেশে অভিবাসন ও গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন”

যুক্তরাষ্ট্রে অভিবাসন, গ্রিন কার্ড এবং নাগরিকত্ব প্রক্রিয়ার আবেদন স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। ‘জাতীয় নিরাপত্তা এবং জনসুরক্ষার’ কারণে মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে ১৯টি অ-ইউরোপীয় দেশের ওপর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স থেকে এ খবর জানা গেছে।

স্থগিতাদেশ তালিকায় থাকা ১৯টি দেশের ওপর গত জুন থেকে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি ছিল। সর্বশেষ সিদ্ধান্তের মধ্য দিয়ে অভিবাসনে আরও কঠোরতা যোগ করছে ট্রাম্প প্রশাসন।

স্মারকে যেসব দেশে নিষেধাজ্ঞা লক্ষ্য করা হয়েছে এর মধ্যে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন রয়েছে—যারা জুন থেকেই কিছু ব্যতিক্রম ছাড়া সম্পূর্ণ প্রবেশ স্থগিত ছিল।

অন্যদিকে ১৯ দেশের তালিকায় আংশিক নিষেধাজ্ঞায় থাকা বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলাও রয়েছে।

নতুন নীতি অনুযায়ী এসব দেশের অভিবাসীদের সব মুলতুবি আবেদন স্থগিত করা হবে এবং তাদেরকে সম্পূর্ণ পুনর্মূল্যায়ন প্রক্রিয়া পেরোতে হবে, যাতে সব ধরনের জাতীয় নিরাপত্তা ও জনসুরক্ষা ঝুঁকি যাচাই করা যায়।

নতুন নীতির নির্দেশিকা হিসেবে জারি করা সরকারি স্মারকে উল্লেখ করা হয়েছে, গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যের ওপর হামলায় এক আফগান নাগরিককে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে। ওই হামলায় এক সেনা নিহত এবং আরেকজন গুরুতরভাবে আহত হন।

চলতি বছরের জানুয়ারিতে দায়িত্বে ফেরার পর থেকে ট্রাম্প কঠোরভাবে অভিবাসন প্রয়োগকে অগ্রাধিকার দিয়েছেন। তার উদ্যোগের মধ্যে রয়েছে মার্কিন প্রধান শহরগুলোতে ফেডারেল এজেন্ট পাঠানো এবং যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেওয়া। ট্রাম্প প্রশাসন এতদিন ব্যাপকভাবে বহিষ্কারের প্রচেষ্টা তুলে ধরলেও আইনি ব্যবস্থায় পরিবর্তন আনার দিকে তুলনামূলকভাবে কম জোর দিয়েছিল।

ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলার পর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা ইঙ্গিত দিচ্ছে যে, আইনি অভিবাসনকেও এখন জাতীয় নিরাপত্তার কাঠামোর মধ্যে কঠোরভাবে বিবেচনা করা হচ্ছে, এবং দোষারোপ করা হচ্ছে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিগুলোর দিকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়