শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪৮ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীকে হত্যা করে মরদেহের সাথে স্বামী তুললেন সেলফি

তামিলনাড়ুর কোয়েম্বাটুরে নৃশংস এক হত্যাকাণ্ডে স্ত্রী শ্রীপ্রিয়াকে হত্যা করে তার মরদেহের সঙ্গে সেলফি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন স্বামী বালামুরুগান। ঘটনাটি ভারতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

পুলিশ জানায়, শ্রীপ্রিয়া কোয়েম্বাটুরের একটি হোস্টেলে থাকতেন। সেখানে সোমবার বালামুরুগান স্ত্রীকে দেখতে যান। কিন্তু কথাবার্তার এক পর্যায়ে তিনি কাপড়ের ভেতর লুকিয়ে রাখা একটি দা বের করে শ্রীপ্রিয়ার ওপর হামলা চালান। ঘটনাস্থলেই মারা যান শ্রীপ্রিয়া।

হত্যার পর পালানোর বদলে বালামুরুগান স্ত্রীর নিথর দেহের পাশে দাঁড়িয়ে নিজের ফোনে সেলফি তোলেন। পরে সেটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপলোড করেন। এরপর তিনি ঘটনাস্থলেই পুলিশের জন্য অপেক্ষা করেন। পুলিশ এসে তাকে আটক করে এবং হত্যায় ব্যবহৃত দাটিও উদ্ধার করে।

তদন্ত কর্মকর্তারা জানান, দম্পতির মধ্যে বহুদিন ধরে দাম্পত্য কলহ চলছিল এবং তারা আলাদা থাকতেন। প্রাথমিকভাবে বালামুরুগান দাবি করেছেন, তিনি ধারণা করেছিলেন স্ত্রী তার সঙ্গে প্রতারণা করেছিলেন। তবে পুলিশ বলছে, এ দাবি যাচাই করা হচ্ছে এবং তদন্ত এখনও চলছে।

এ ঘটনার পর তামিলনাড়ু জুড়ে নারী নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীরা বলছে, বর্তমান ডিএমকে সরকার নারীদের সুরক্ষায় ব্যর্থ। তবে সরকার দাবি করছে, এগুলো নিছক ব্যক্তিগত বিরোধের ঘটনা, এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হচ্ছে।

সূত্র: জনকণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়