শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০২:০২ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষ্ণ সাগরে রাশিয়ার জাহাজে ইউক্রেনের হামলা

বেঁচে আছেন চার বাংলাদেশী নাবিক

কৃষ্ণ সাগরে রাশিয়ার এমটি কায়রোস নামে তেল পরিবহনকারী জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন নৌবাহিনীর ড্রোন। তুরস্কের উপকূলে কৃষ্ণ সাগর অতিক্রম করার সময় গত শুক্রবার দুটি ট্যাংকারে হামলা করে ইউক্রেনের নৌবাহিনী। এ দুটি ট্যাংকারের একটি এমটি কায়রোস জাহাজের ২৫ নাবিকের চারজন ছিলেন বাংলাদেশী।

জাহাজে ছিলেন বাংলাদেশের মাহফুজুল ইসলাম, আল আমিন, হাবিবুর রহমান ও আজগর হোসাইন। তারা সবাই প্রাণে বেঁচে গেছেন। চারজনই প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন তুরস্কের একটি হোটেলে রয়েছেন।

জানা গেছে, তেল পরিবহনের জন্য খালি ট্যাংকার নিয়ে মিসরের পোর্ট সুয়েজ থেকে রাশিয়ায় নভোরোসিস্ক বন্দরে যাচ্ছিল কায়রোস। শুক্রবার বসফরাস প্রণালি অতিক্রম করে কৃষ্ণ সাগর অতিক্রম করছিল জাহাজটি। স্থানীয় সময় বিকাল ৪টা ৪৬ মিনিটে প্রথম হামলা হয় প্রপেলারে।

ঠিক ১০ মিনিট পর দ্বিতীয় ড্রোন আঘাত হানে। জাহাজ চালানোর জন্য যেখানে তেল থাকে সেখানেই দ্বিতীয় হামলা হয়। বিস্ফোরণের পর দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ট্যাংকারে ১ হাজার ১৬৩ টন জ্বালানি তেল ছিল তখন। পরে নাবিকদের উদ্ধার করে তুরস্কের কোস্টগার্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়