শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ১২:১০ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মসজিদে ইমামকে ‘ভারত মাতা কি জয়’ বলতে হিন্দুত্ববাদীদের চাপ

এল আর বাদল : বিজেপি-শাসিত রাজ্য অরুণাচলের নাহারলাগুন জামে মসজিদের ভেতরে ঢুকে উগ্র হিন্দুত্ববাদীদের জোরপূর্বক সংঘাতে জড়িয়ে পড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, অরুণাচল প্রদেশ ইন্ডেজেনাস ইয়ুথ অ্যাসোসিয়েশনের (এপিআইওয়াইও) দুই নেতা মসজিদের ইমামকে ‘ভারত মাতা কি জয়’ বলতে চাপ প্রয়োগ করছে। --- পার্সটু‌ডে

২৭ নভেম্বর ধারণ করা ঘটনাটির ভিডিওটিতে দেখা যাচ্ছে, আরও লোক জড়ো হওয়ার সাথে সাথে এবং স্লোগান আরও জোরালো হওয়ার সাথে সাথে দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ভিডিও ক্লিপে  এপিআইওয়াইও’র সাধারণ সম্পাদক তাপোর মেয়িং এবং সভাপতি তারো সোনম লিয়াককে ইমামকে স্লোগানটি বারবার দেওয়ার জন্য চাপ দিতে দেখা যায়। এসময় ইমাম ‘ইন্ডিয়া জিন্দাবাদ’ বলে উত্তর দেন, কিন্তু হিন্দু চরমপন্থী দলটি, নির্দিষ্ট স্লোগানটিই দেওয়ার জন্য জোর দেয়।

বিতর্কের সময় লিয়াককে বলতে শোনা যায়, “সব মুসলিম সন্ত্রাসী নয়, কিন্তু কেন প্রতিটি সন্ত্রাসী মুসলিম?” এতে পরিস্থিতিকে আরও গুরুতর হয়ে ওঠে। ইমাম তাঁর অবস্থানে অনড় থাকেন এবং উত্তর দেন, “ইন্ডিয়া জিন্দাবাদ হি কাফি হ্যায়। ভারত মাতা কি জয় নেহি বোলেঙ্গে হাম (ইন্ডিয়া জিন্দাবাদই যথেষ্ট। আমরা ভারত মাতা কি জয় বলব না)

তাকে আরও ব্যাখ্যা করতে শোনা যায়, তিনি ‘হিন্দুস্থান কি জয়’ বা ‘ইন্ডিয়া কি জয়’ বলতে পারেন, কিন্তু ‘ভারত মাতা’ ব্যবহার করবেন না, কারণ একজন ব্যক্তির ‘কেবল একজন সত্যিকারের মা’ থাকেন।

এই ঘটনাটি বিচ্ছিন্ন নয়, এটি অরুণাচল প্রদেশ আদিবাসী যুব সংগঠনটির মুসলিম ধর্মীয় স্থানগুলিকে লক্ষ্য করে চালানো মাসব্যাপী আক্রমণের একটি অংশ। গত ১৭ নভেম্বর সংগঠনটির কর্মীরা একটি জামে মসজিদ ভেঙে ফেলার জন্য পাঁচ দিনের সময়সীমা ঘোষণা করে, তাদের দাবি পূরণ না হলে ‘গণতান্ত্রিক আন্দোলন’ শুরু করার হুমকি দেয়।

পরবর্তীতে, ২৫ নভেম্বর ডাকা ১২ ঘণ্টার বনধ ডাকে। তবে, স্বরাষ্ট্র বিভাগ এতে হস্তক্ষেপ করে এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তা প্রত্যাহার করে নেয়। কিন্তু দলটি সাপ্তাহিক বাজার নিষিদ্ধ করা এবং মসজিদ ভেঙে দেওয়ার দাবি পুনরায় তুলে ধরে।

বৃহস্পতিবারের আক্রমণের সময় এপিআইওয়াইও সদস্যরা ইমামের পরিচয় এবং অভিবাসন অবস্থান নিয়েও প্রশ্ন তোলে। অভিযোগ করে, তিনি একজন বাংলাদেশি মুসলিম হতে পারেন। এই ক্লিপটি তখন থেকে স্থানীয় সোশ্যাল মিডিয়া চ্যানেলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।এই ঘটনা হিন্দুত্ববাদী সংগঠনটির চলমান কর্মকাণ্ড নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে।

ফুটেজটি ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। এটি উত্তর-পূর্ব ভারতে, বিশেষ করে বিজেপি সরকারের অধীনে মুসলিম-বিদ্বেষী মনোভাবের উদ্বেগজনক উত্থানকে প্রকাশ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়