শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০২:১৬ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে তিন রাজ্যে রেড অ্যালার্ট, অর্ধশতাধিক ফ্লাইট বাতিল

এনডিটিভি: ভারতের উপকূলের দিকে দ্রুত অগ্রসর হওয়া ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’কে কেন্দ্র করে তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ঘূর্ণিঝড়ের আগাম প্রভাবে এসব অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়া বেড়ে যাওয়ায় বাতিল হয়েছে বহু ফ্লাইটও।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী, ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে— ঘূর্ণিঝড়টি রোববার উত্তর তামিলনাডু, পুদুচেরি ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর অতিক্রম করবে।

তামিলনাডুর রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এস. এস. আর. রামাচন্দ্রন বলেন, ঘূর্ণিঝড়টি চেন্নাই উপকূলে সরাসরি আঘাত হানবে কি না— তা এখনও নিশ্চিত নয়। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার সম্পূর্ণ প্রস্তুত। চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সতর্কতার অংশ হিসেবে ইতোমধ্যে ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

আইএমডির মহাপরিচালক ড. মৃগুঞ্জয় মহাপাত্র জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাডু ও পুদুচেরির উপকূলে বাতাসের গতি ঘণ্টায় ৭০–৮০ কিলোমিটার এবং ঝোড়ো বাতাসে তা ৯০ কিলোমিটার পর্যন্ত উঠছে। রোববার সকালে ঘূর্ণিঝড়টি তামিলনাডু–পুদুচেরি উপকূল থেকে আনুমানিক ৫০ কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করবে, তবে এর প্রভাব সন্ধ্যা পর্যন্ত অনুভূত হবে। 

তিনি আরও বলেন, বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকলেও কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। গত ২৪ ঘণ্টায় তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে ভারী বৃষ্টি হয়েছে, যার কারণে এসব এলাকায় রেড অ্যালার্ট জারি রয়েছে। কেরালায়ও বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না যেতে অনুরোধ জানিয়ে আইএমডি প্রধান বলেন, অতিবৃষ্টিতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও প্লাবনের ঝুঁকি রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট উপকূলীয় অঞ্চলের জেলেদের সমুদ্রে না যেতে নিষেধ করা হয়েছে।

তার ভাষায়, অন্ধ্র উপকূলে বাতাসের গতি ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার, আর তামিলনাডু–পুদুচেরি উপকূলে ঢেউয়ের উচ্চতা ৮ মিটার পর্যন্ত উঠছে। তিনি প্রশাসন ও উপকূলীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়