শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ০৭:৫৫ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাইরাল নাচের ভিডিওতে ডিএমকে মন্ত্রীকে নিয়ে বিজেপির তীব্র সমালোচনা

ভারতের তামিলনাড়ুর একজন মন্ত্রীর সামনে নারী নৃত্যশিল্পীদের নাচের একটি ভাইরাল ভিডিও ক্ষমতাসীন ডিএমকে পার্টিকে লজ্জায় ফেলে দিয়েছে। শিবগঙ্গা জেলায় উদয়নিধি স্ট্যালিনের জন্মদিন উদযাপনের জন্য একটি পার্টিতে নৃত্য পরিবেশনের জন্য এই নারীদের ভাড়া করা হয়েছিল।

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে দেশটির বৃহৎ দল বিজেপি 'অনুষ্ঠানটিকে একটি অশ্লীল দৃশ্যে পরিণত করার' এবং 'তামিল সংস্কৃতি এবং নারীদের মর্যাদার ধ্বংস' করার অভিযোগ এনেছেন।

ভিডিওতে তামিলনাড়ুর মন্ত্রী এস পেরিয়াকারুপানকে তরুণীদের নৃত্য পরিবেশনায় উল্লাস করতে দেখা যাচ্ছে।

রাজ্যটির বিরোধী দল এআইএডিএমকে ক্ষমতাসীন ডিএমকে'র মন্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ করেছে, তিনি তার সামনে ওই তরুণীদের নাচতে বাধ্য করেছেন।

বিজেপির অফিশিয়াল এক্স-পোস্টে বলা হয়েছে, 'অনুষ্ঠানটিকে একটি অশ্লীল দৃশ্যে পরিণত করা এবং এর প্রশংসা করা - এটা কত বড় লজ্জার বিষয়? এই ধরনের লোকদের কি আত্মসম্মান বা যুক্তিবাদী চিন্তাভাবনা নিয়ে কথা বলার সামান্যতম যোগ্যতাও আছে?'

বিজেপি বলছে, তামিলনাড়ুর নারীরা কীভাবে নিজেদের অভিযোগগুলো প্রকাশ করবেন - যখন তাদের নেতাদের ওপর নির্ভর করতে বাধ্য করা এবং নারীদের আধা-নগ্ন পোশাকে ডেকে নাচতে বাধ্য করা হয়।

এনডিটিভির প্রতিবেদন বলছে, তবে 'মন্ত্রী নিজেই নাচতে বলেছিলেন' - এমন অভিযোগ অস্বীকার করেছে ডিএমকে'র সূত্র। সূত্র জানিয়েছে, তরুণীরা নিজেরাই মঞ্চ থেকে নেমে এসে মন্ত্রীর সামনে নাচতে শুরু করে।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়