শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ০৪:০৮ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হংকংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮, নিখোঁজ ২ শতাধিক

হংকংয়ে বহুতল আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে। দেশটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো ২ শতাধিক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৩৭ বছর বয়সী এক একজন দমকলকর্মীও রয়েছেন এবং আরও ১১ জন দমকলকর্মীসহ ৭৯ জন আহত হয়েছেন।

নিরাপত্তা সচিব ক্রিস ট্যাং পিং-কেউং জানিয়েছেন, মৃতের সংখ্যা ইতোমধ্যেই ১২৮ জনে পৌঁছেছে, তবে আগুন নিয়ন্ত্রণের পর এখন ভবনগুলোর ভেতরে উদ্ধার অভিযান চলমান থাকায় আরও মরদেহ পাওয়া যেতে পারে।

তিনি আরও বলেন, প্রায় ২০০ জন এখনো নিখোঁজ রয়েছেন এবং ৮০টি মরদেহ রয়েছে যাদের শনাক্ত করা যাচ্ছে না। 

হংকংয়ের সরকারের এক বিবৃতিতে অনুযায়ী, স্থানীয় সময় বুধবার দুপুর ২টা ৫১ মিনিটে তাই পো জেলার ‘ওয়াং ফুক কোর্ট’ নামে আবাসন কমপ্লেক্সে এই আগুনের ঘটনা ঘটে। একটি ভবনের সংস্কার কাজে ব্যবহৃত বাঁশের ভারা থেকে আগুনের সূত্রপাত হয় এবং অন্যান্য ভবনগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। 

প্রসঙ্গত, মোট আটটি ভবন নিয়ে গঠিত ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে ২ হাজারের বেশি আবাসিক ইউনিট রয়েছে, যেখানে ৪ হাজার ৬০০ জনের বেশি মানুষ বসবাস করতেন। 

এদিকে দমকল বিভাগ জানিয়েছে, ওয়াং ফুক কোর্টের সাতটি আবাসিক ভবনে লাগা এই আগুন পুরোপুরি নেভানো হয়েছে। তবে অগ্নিকাণ্ডের আসল কারণ খুঁজে বের করতে কয়েকদিন সময় লাগতে পারে বলে ফায়ারের কর্মকর্তারা জানিয়েছেন। সূত্র: রয়টার্স

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়