শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ০১:১০ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংকটে খামেনির জীবন, হত্যার ভয়ংকর ফন্দি আঁটছে শত্রুপক্ষ!

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য আবারও ভয়ংকর পরিকল্পনা তৈরি করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল এবং তাদের মদদপুষ্ট শত্রুপক্ষ। এমন চাঞ্চল্যকর এক তথ্যই সামনে এনেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়।

এমনকি এসব প্রচেষ্টার মাধ্যমে ইরানকে পুরোপুরি অস্থিতিশীল করারও চেষ্টা চলছে বলে সতর্ক করেছে তারা। খবর জিও নিউজের।

শনিবার (২২ নভেম্বর) ইরানের বার্তাসংস্থা আইএসএনএ জানায়, গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব বলেছেন, শত্রুদের এবারের লক্ষ্য ইরানের পুরো শাসনব্যবস্থাকে দুর্বল করা। কখনও হত্যাচেষ্টার মাধ্যমে, কখনও সরাসরি হামলার মাধ্যমে সর্বোচ্চ নেতাকে টার্গেট করতে চায় তারা।

গোয়েন্দামন্ত্রী ঠিক কোনও নির্দিষ্ট ঘটনার কথা বলছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। যদিও ইরানি কর্মকর্তারা প্রায়ই বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তোলেন, তবে খামেনেয়ির বিরুদ্ধে সরাসরি হামলার হুমকি সম্পর্কিত মন্তব্য অতীতে খুব কমই শোনা গিয়েছিল, বিশেষ করে চলতি বছরের জুনে ইসরায়েল ও ইরানের যুদ্ধের আগে।

খাতিব আরও বলেন, যারা এ ধরনের কাজে জড়িত, তারা শত্রুর মদদপুষ্ট অনুপ্রবেশকারী। এসময় তিনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে অভিযোগের আঙুল তোলেন।

চলতি বছরের জুনে ১২ দিনের সংঘাত চলাকালে ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী, বিভিন্ন স্থাপনা ও আবাসিক এলাকাকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। পরে যুক্তরাষ্ট্রও মূল পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে এতে যোগ দেয়।

যুদ্ধ চলার সময় গণমাধ্যমে খবর আসে— ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার পরিকল্পনা করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাতে আপত্তি করেন। কারণ, এতে ইরান-ইসরায়েল যুদ্ধ আরও তীব্র আকার নিতে পারত। এ বিষয়ে জানতে চাইলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টি গুরুত্বহীন বলে উড়িয়ে দেন, তবে বলেন- এ ধরনের পদক্ষেপ সংঘাতের অবসান ঘটাতে পারত।

সেই সময় ট্রাম্পও মন্তব্য করেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা কর ‘খুব সহজ’, তবে ‘অন্তত এখনই তাকে হত্যা করা হবে না’। পরে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতাকে ‘ভয়াবহ ও লজ্জাজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন।’

৮৬ বছর বয়সী খামেনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং রাষ্ট্রীয় সব সিদ্ধান্তে তার চূড়ান্ত মতামতই প্রাধান্য পায়।

চলতি মাসের শুরুতে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেন, যুদ্ধ চলাকালে তিনি বিশেষভাবে খামেনির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং আশঙ্কা করেছিলেন, সর্বোচ্চ নেতার কিছু হলে দেশের প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়তে পারে।

এর আগে, চলতি বছরের জুলাইয়ে খামেনি বলেন, যুদ্ধ চলাকালে ইসরায়েলের হামলার উদ্দেশ্য ছিল ইরানকে দুর্বল করা, দেশে অস্থিরতা তৈরি করা এবং জনগণকে রাস্তায় নামিয়ে বিদ্যমান শাসন ব্যবস্থাকে উচ্ছেদ করা।

ইরান ও ইসরায়েলের মধ্যে গত ২৪ জুন থেকে যুদ্ধবিরতি চলছে। তবে, তেহরান আবার পারমাণবিক কর্মসূচি শুরু করলে নতুন হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়