শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ১০:৩৮ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ ডিসেম্বর বাবরি মসজিদ শিলান্যাস ঘোষণা নিয়ে চরম রাজনৈতিক উত্তেজনা

বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ তম বর্ষপূর্তিতে ৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় মসজিদ তৈরির শিলান্যাসের (ভিত্তি প্রস্তর) ঘোষণা দিয়েছেন বিধায়ক হুমায়ূন কবির। অবশ্য কবির আগেই ঘোষণা দিয়েছিলেন, তিনি পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরি করবেন। শিলান্যাসের কথা জানিয়ে তিনি বলেছেন, তিন বছর লাগবে এই মসজিদ তৈরি করতে। তিনি আরও জানান, ৬ ডিসেম্বর শিলান্যাস অনুষ্ঠানে মুসলিম সমাজের বিশিষ্ট ব্যাক্তি ও ধর্মীয় নেতারা উপস্থিত থাকবেন। একই দিনে বাবরি মসজিদ ধ্বংসের পূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেসও সমাবেশের ডাক দিয়েছে। সূত্র: মানবজমিন

তবে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়কের বাবরি মসজিদের শিলান্যাসের ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। দলটির মুখপাত্র ইয়াসের জিলানি তীব্র সমালোচনা করে অভিযোগ করেন যে, নির্বাচনী সুবিধার জন্য ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির ঘৃণার রাজনীতির জন্য পরিচিত। তিনি কেবল তুষ্টির জন্য রাজনীতি করেন। তিনি ইচ্ছাকৃতভাবে বাংলায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করছেন। তবে কংগ্রেস সাংসদ সুরেন্দ্র রাজপুত বলেন, যদি কেউ মসজিদ, মন্দির, গুরুদ্বোয়ার এবং গির্জা তৈরি করে, তাহলে এতে বিতর্কের  কী আছে? কেন এটিকে বিতর্কের বিষয় করে তোলা হচ্ছে? প্রতিটি ধর্মের নিজস্ব উপাসনালয় তৈরি করার অধিকার রয়েছে।

অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা সাজিদ রশিদী বিজেপির সমালোচনায় বলেছেন, হয়তো তারা বুঝতে পারেন না যে একবার কোনো স্থানে মসজিদ তৈরি হয়ে গেলে, এটি চিরদিনের জন্য মসজিদই থেকে যায়। ভারতে বাবরি মসজিদের নামে শত শত মসজিদ তৈরি হলেও অযোধ্যার মূল বাবরি মসজিদের তাৎপর্য কখনও মুছে ফেলা যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়