শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ০৯:৫৯ সকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের চাপের মুখে ইউক্রেন: এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত না নিলে সহায়তা বন্ধের হুমকি

যুগান্তর: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে কঠিন চাপের মুখে পড়েছে ইউক্রেন। ওয়াশিংটনের সমর্থন হারানো অথবা দেশের মর্যাদা ও স্বাধীনতা বিসর্জন— এই দুইয়ের মধ্যে এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়েছে দেশটি। খবর রয়টার্সের।

ট্রাম্পের এমন প্রস্তাবে নিজেরা কঠিন সংকটে পড়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজ রেডিওকে বলেন, কিয়েভকে এক সপ্তাহের মধ্যেই পরিকল্পনাটি মেনে নিতে হবে। তিনি জানান, বৃহস্পতিবারই ছিল ইউক্রেনের জন্য যথোপযুক্ত সময়সীমা।

ট্রাম্প পরে সাংবাদিকদের বলেন, শীত আসার আগে যুদ্ধ থামানো জরুরি, তাই সময় খুব কম। ওই পরিকল্পনা তাকে গ্রহণ করতেই হবে। যদি পছন্দ না হয়, তাহলে যুদ্ধ চালিয়ে যেতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, ওভাল অফিসে আমি তাকে (ভলোদিমির জেলেনস্কি) বলেছিলাম—‘তোমার হাতে কার্ড নেই।’

শুক্রবার জাতির উদ্দেশে ভাষণে ভলোদিমির জেলেনস্কি বলেন, এখন ইউক্রেনকে হয় মর্যাদা হারানো, নয়তো গুরুত্বপূর্ণ মিত্রকে হারানোর ঝুঁকি নিতে হচ্ছে। এই পরিকল্পনার দুইটি বিষয়—আমাদের মর্যাদা ও স্বাধীনতা—অক্ষুণ্ন রাখতে আমি দিনরাত লড়াই করব।

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, ইউক্রেন প্রস্তাবটি না মানলে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য বিনিময় এবং অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। সূত্র রয়টার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়