শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৮:৪০ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুসংস্কারের বলি ১৬ দিনের শিশু: দ্রুত বিয়ের প্রস্তাব পেতে ভাগ্নেকে পা দিয়ে পিষে হত্যা করল চার নারী

ভারতের রাজস্থানের যোধপুরে চার জন নারী তাদের ১৬ দিনের ভাগ্নেকে পা দিয়ে পিষে হত্যা করেছেন। তারা বিশ্বাস করেছিলেন, এটি তাদের দ্রুত বিয়ের প্রস্তাব পেতে সাহায্য করবে।

শনিবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এনডিটিভি এ খবর জানিয়েছে।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, একজন নারী তার কোলে একটি শিশুকে নিয়ে বসে কিছু একটা জপ করছেন। তার চারপাশে বসে থাকা আরও কিছু নারীও সেই জপে যোগ দিচ্ছেন।

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, কর্মকর্তারা জানিয়েছেন, ওই নারিরা সম্ভবত লোকদেবতা ভেরুকে ডাকছিলেন।

ছেলেটির বাবা বলেছেন, যারা তার সন্তানকে হত্যা করেছে, তারা তার শ্যালিকা।

তিনি বলেন, তারা কিছুদিন ধরেই বিয়ে করতে চাইছিল। তারা আমার ছেলেকে পদদলিত করে হত্যা করে, কারণ তারা ভেবেছিল এটি তাদের বিয়ের প্রস্তাব পেতে সাহায্য করবে।

ভুক্তভোগীর বাবা আরও উল্লেখ করেন, আমি চাই খুনিদের কঠোরতম শাস্তি হোক। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়