শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০১:৩২ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লি বিস্ফোরণের প্রধান সন্দেহভাজন ডা. উমরের বাড়ি ধ্বংস করল ভারতীয় বাহিনী

দিল্লির লাল কেল্লার কাছে গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রধান সন্দেহভাজন ডা. উমর উন-নবীর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় চিকিৎসক উমরের বাড়ি ধ্বংস করা হয়।

এর আগে সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যার ওই বিস্ফোরণে ১৩ জন নিহত ও ২০ জনের বেশি আহত হন। তদন্তে জানা যায়, ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক উমরই লাল কেল্লার কাছে নেতাজি সুভাষ মার্গের ট্রাফিক সিগন্যালের পাশে বিস্ফোরিত হুন্ডাই আই-২০ গাড়িটি চালাচ্ছিলেন। বিস্ফোরণস্থল থেকে উদ্ধার করা ডিএনএ নমুনা উমরের মায়ের নমুনার সঙ্গে মিলিয়ে তার উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

কাশ্মীরের বাড়ি ভেঙে ফেলা মূলত ভারতের ভেতরে সন্ত্রাসে সহায়তাকারীদের জন্য বার্তা বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনী। এর আগে, কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িতদের বিরুদ্ধেও একই ধরনের অভিযান চালানো হয়েছিল।

দিল্লির বিস্ফোরণের আগে প্রায় ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক তৈরির উপাদান ও অ্যাসল্ট রাইফেলের মতো আধুনিক অস্ত্র উদ্ধার করা হয়। ফরিদাবাদ থেকে গ্রেফতার করা হয় উমরের সহযোগী ও চিকিৎসক মুজাম্মিল ও শাহিন সাঈদকে। তারা দুজনই এখন হেফাজতে আছেন ও ফরিদাবাদে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুতের নেপথ্য পরিকল্পনা উন্মোচনে জিজ্ঞাসাবাদ চলছে।

তদন্তকারীরা সন্দেহ করছেন, জইশ-ই-মোহাম্মদ ও আনসার গজওয়াতুল হিন্দ-সংযুক্ত একটি মডিউল আরও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছিল। সহযোগীদের গ্রেফতারের পর আতঙ্কে উমর গাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র: এনডিটিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়