শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ১০:৫২ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরব বন্যার ঝুঁকিতে, আবহাওয়া সতর্কতা জারি

দেশের অধিকাংশ এলাকায় প্রবল বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে সৌদি আরব।

দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রের সতর্কবার্তা অনুযায়ী, শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত অস্থিতিশীল আবহাওয়ার কারণে সৌদি আরবজুড়ে মুষলধারে বৃষ্টি, বজ্রঝড় এবং হঠাৎ বন্যার সৃষ্টি হতে পারে। এমন পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টিপাতের প্রভাব পড়বে সৌদি আরবের বিস্তীর্ণ এলাকায়। এর মধ্যে রয়েছে- মক্কা, জেদ্দা, মদিনা, তাবুক, আল জউফ, উত্তর সীমান্ত অঞ্চল, হাইল, আল-কাসিম, রিয়াদ, পূর্ব প্রদেশ, আল-বাহা, আসির এবং জাজানসহ বিস্তৃত ভৌগোলিক অঞ্চল। এসব অঞ্চলে বৃষ্টি ভিন্ন ভিন্ন মাত্রায় হলেও কিছু এলাকায় তা মারাত্মক আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া বিভাগ জনসাধারণকে সরকারি সূত্র থেকে নিয়মিত আবহাওয়ার আপডেট নিতে, বন্যাপ্রবণ উপত্যকা ও নালা পারাপার এড়িয়ে চলতে এবং বৃষ্টির সময় বিশেষ করে কম দৃশ্যমানতার মধ্যে গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে। এছাড়া সিভিল ডিফেন্সের জারি করা নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে উপকূলীয় ও পার্বত্য এলাকার বাসিন্দাদের।

আবহাওয়া কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই দীর্ঘ বৃষ্টিপাতের তীব্রতা অঞ্চলভেদে ভিন্ন হতে পারে। তবে কিছু এলাকায় পানির স্তর বৃদ্ধি, জলাবদ্ধতা দেখা দিতে পারে। সংশ্লিষ্ট সব বিভাগকে জরুরি অবস্থায় প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে সৌদি প্রশাসন। সূত্র: গালফ নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়