শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ১০:১৯ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্সসহ ইউরোপজুড়ে পালিত হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের অবসান দিবস

১১ নভেম্বর— ইতিহাসের এক স্মরণীয় দিন। ১৯১৮ সালের এই দিনে জার্মানির আত্মসমর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় মানবসভ্যতার ভয়াবহতম সংঘাতগুলোর একটি— প্রথম বিশ্বযুদ্ধ। দিনটিকে স্মরণে রেখে ফ্রান্সসহ ইউরোপজুড়ে পালিত হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের অবসান দিবস, যা ‘আর্মিস্টিস ডে’ (Armistice Day) নামেও পরিচিত।

রাজধানী প্যারিসে Arc de Triomphe (আর্ক দ্য ত্রিওঁফ)-এর নিচে অবস্থিত অজ্ঞাত সৈনিকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ। স্থানীয় সময় সকাল ১১টায় সারাদেশে দুই মিনিট নীরবতা পালন করা হয়— সেই মুহূর্তটির স্মরণে, যখন ১৯১৮ সালের ১১ নভেম্বর সকাল ১১টায় থেমে গিয়েছিল যুদ্ধের কামানের গর্জন।

এই দিনে ফরাসি নাগরিকরা বুকে ধারণ করেন নীল রঙের ছোট ফুল Bleuet de France (ব্লুয়ে দ্য ফ্রঁস)— যা নিহত ও আহত সৈনিকদের স্মরণে শান্তি ও ঐক্যের প্রতীক। দেশজুড়ে স্কুল, সামরিক প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে শ্রদ্ধাঞ্জলি ও স্মৃতিচারণমূলক নানা আয়োজন।

১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত চলা এই চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধে প্রাণ হারান প্রায় ১ কোটি ৭০ লাখ মানুষ, আহত হন আরও কয়েক কোটি। যুদ্ধ শেষে পতন ঘটে জার্মান, রাশিয়ান, অস্ট্রো-হাঙ্গেরি ও উসমানি সাম্রাজ্যের। পরবর্তীতে ভার্সাই চুক্তির (Treaty of Versailles) মাধ্যমে জার্মানিকে নিরস্ত্র করে দেওয়া হয় এবং গঠিত হয় লীগ অব নেশন্স (League of Nations), যার বর্তমান রূপ জাতিসংঘ।

আজও ফ্রান্সজুড়ে ঘণ্টাধ্বনি, প্রার্থনা ও শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে সেই ভয়াবহ যুদ্ধের অবসান এবং শান্তির সূচনা। ১১ নভেম্বর আজও মানবতার বিজয় ও বিশ্বশান্তির প্রতীক হিসেবে ইতিহাসে অম্লান হয়ে আছে।

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়