শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ১১:২৯ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালকেল্লা বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে সর্বোচ্চ ভারতের সতর্কতা জারি

বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) পাঞ্জাব সীমান্তে পাকিস্তানের সঙ্গে টহল ও নজরদারি বাড়িয়েছে। একই সঙ্গে উত্তরপ্রদেশ-নেপাল সীমান্তসহ সংবেদনশীল অন্যান্য প্রবেশপথেও নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করা হয়েছে। সোমবার নয়াদিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের সঙ্গে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়া টুডে।

সূত্রের বরাতে জানা গেছে, সীমান্ত অতিক্রমকারী প্রত্যেক ব্যক্তির ওপর কঠোর তল্লাশি চালানো হচ্ছে এবং পরিচয়পত্র ও অন্যান্য নথিপত্র যাচাই-বাছাইয়ের পরেই কেবল ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। বিস্তারিত তল্লাশির জন্য কুকুর স্কোয়াড ও উন্নত স্ক্যানিং যন্ত্র মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সীমান্তজুড়ে সিসিটিভি ক্যামেরা ও নজরদারি দল প্রতিটি নড়াচড়া সতর্কভাবে পর্যবেক্ষণ করছে।

এদিকে দিল্লির বিস্ফোরণের পর কলকাতা, বিহার, মধ্যপ্রদেশ, হায়দরাবাদ, দেরাদুন, হরিয়ানা ও উত্তরপ্রদেশসহ একাধিক শহর ও রাজ্যে সতর্কতা ঘোষণা করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সোমবার রাত প্রায় ৭টার দিকে সংঘটিত ওই বিস্ফোরণ হয় একটি হুন্ডাই আই২০ গাড়িতে। এতে হরিয়ানার নাম্বারপ্লেট ছিল। গাড়িটি লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে সিগন্যালে থামার পরপরই বিস্ফোরিত হয়। ঘটনাস্থলে ফরেনসিক ও সন্ত্রাসবিরোধী ইউনিটসহ একাধিক সংস্থা যৌথভাবে তদন্ত শুরু করছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এলএনজেপি হাসপাতালে সাংবাদিকদের বলেন, আমরা সব দিক থেকে তদন্ত করছি। এর মধ্যে সন্ত্রাসী হামলার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনই বিস্ফোরণের সঠিক কারণ নির্ধারণ করা কঠিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়