শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ১০:৪০ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের বৃহত্তম কৃত্রিম দ্বীপে বিমানবন্দর নির্মাণ করছে চীন

চীন নির্মাণ করছে বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম দ্বীপভিত্তিক বিমানবন্দর— দালিয়ান জিনঝৌ বে আন্তর্জাতিক বিমানবন্দর। উত্তর-পূর্ব চীনের দালিয়ান উপকূলে অবস্থিত এই বিমানবন্দরটি তৈরি হচ্ছে ২০ বর্গকিলোমিটার আয়তনের মানবসৃষ্ট দ্বীপের ওপর। আকারে এটি হংকং আন্তর্জাতিক বিমানবন্দর ও জাপানের কানসাই বিমানবন্দর—দুটিকেই ছাড়িয়ে যাবে।

নতুন এই বিমানবন্দরে থাকবে চারটি রানওয়ে এবং ৯ লাখ বর্গমিটারের বিশাল টার্মিনাল। প্রাথমিকভাবে এটি বছরে ৪ কোটি ৩০ লাখ যাত্রী পরিবহন করতে পারবে, যা পরবর্তীতে ৮ কোটি যাত্রী ও ১০ লাখ টন কার্গো সামলানোর সক্ষমতায় উন্নীত হবে। বিমানবন্দরটি বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্যিক বিমান এয়ারবাস A380 পরিচালনার উপযোগী করেই নির্মিত হচ্ছে।

২০৩৫ সালের মধ্যে এই বিশাল প্রকল্পটির নির্মাণ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এটি শুধু চীনের সামুদ্রিক প্রকৌশল দক্ষতারই প্রতিফলন নয়, বরং দালিয়ানকে উত্তর-পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ বিমান ও বাণিজ্যকেন্দ্রে পরিণত করার কৌশলগত পদক্ষেপও বটে।

জাপান ও দক্ষিণ কোরিয়ার কাছাকাছি অবস্থান করায় দালিয়ান জিনঝৌ বে বিমানবন্দর আঞ্চলিক সংযোগ ও অর্থনৈতিক একীভবনকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে। 

সূত্র: দৈনিক জনকণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়