শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ০৮:৩৭ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনা মুদ্রায় লেনদেনের সুবিধা দিচ্ছে আইএটিএ ক্লিয়ারিং হাউজ, ২০২৫ থেকে যুক্ত হচ্ছে ইউয়ান

আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ) তাদের ক্লিয়ারিং হাউজ ব্যবস্থায় চীনা মুদ্রা ইউয়ান (রেনমিনবি) যুক্ত করতে যাচ্ছে। ২০২৫ সালের ডিসেম্বর থেকে এ সুবিধা চালু হবে বলে বুধবার সংস্থাটি জানিয়েছে। আইএটিএর এ পদক্ষেপে চীনে কার্যক্রম পরিচালনাকারী এয়ারলাইনগুলোর আর্থিক লেনদেন আরও সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সংস্থাটির বাণিজ্যিক বিবৃতিতে বলা হয়েছে, ইউয়ান সংযোজনের মাধ্যমে বিমান সংস্থা ও সরবরাহকারীরা স্থানীয় মুদ্রায় সরাসরি হিসাব নিষ্পত্তি করতে পারবে। এতে বৈদেশিক মুদ্রা বিনিময় ঝুঁকি কমবে, স্থানীয় লেনদেন সহজ হবে এবং সার্বিক খরচও হ্রাস পাবে।

চীনের চায়না সাউদার্ন ও শিয়ামেন এয়ারলাইন্সের অংশগ্রহণে চলতি বছরের নভেম্বরেই পাইলট প্রকল্প হিসেবে ইউয়ান লেনদেন শুরু হবে। সফলভাবে তা সম্পন্ন হলে ডিসেম্বর থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে।

চায়না এয়ারলাইন্স কমিটির চেয়ারম্যান ও এয়ার চায়নার প্রধান অর্থ কর্মকর্তা সান ইউচুয়ান বলেন, আইএটিএর এই সিদ্ধান্ত চীনের বিমান পরিবহন শিল্পের জন্য ইতিবাচক পদক্ষেপ। এতে ব্যয়বহুল মুদ্রা রূপান্তর প্রক্রিয়া এড়ানো যাবে, লেনদেন দ্রুত সম্পন্ন হবে এবং ঝুঁকি কমবে।

আইএটিএ ক্লিয়ারিং হাউজ হলো বৈশ্বিক আর্থিক নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বিমান সংস্থাগুলো ও তাদের অংশীদাররা—ভ্রমণ এজেন্ট, বিমানবন্দর ও সেবা প্রদানকারীরা—পরস্পর লেনদেন করে। এতে প্রতিটি সংস্থাকে আলাদা লেনদেন না করে আইএটিএ কেন্দ্রীয়ভাবে হিসাব মেলানোর সুবিধা দেয়।

আইএটিএর পণ্য ও সেবা বিভাগের সিনিয়র সহ-সভাপতি ফ্রেডেরিক লেজার বলেন, রেনমিনবিতে নিষ্পত্তি করার সুযোগ আমাদের সদস্যদের জন্য দক্ষতা ও ব্যয় সাশ্রয়ের দিক থেকে গুরুত্বপূর্ণ বিনিয়োগ। এতে কোনও অতিরিক্ত খরচ ছাড়াই উন্নত সেবা পাওয়া যাবে।

রেনমিনবি যুক্ত হওয়ার পর আইএটিএ এখন আটটি মুদ্রায় নিষ্পত্তি সেবা দেবে। এর আগে মার্কিন ডলার, ইউরো, পাউন্ড, সুইস ফ্রাঁ, সিঙ্গাপুর ডলার, অস্ট্রেলিয়ান ডলার ও জাপানি ইয়েনে লেনদেনের সুযোগ ছিল।

বর্তমানে আইএটিএ ক্লিয়ারিং হাউজ বছরে ৬৩ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারের বেশি পরিমাণ লেনদেন পরিচালনা করে। এতে বিশ্বের ৫৮১টি বিমান সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নেয়, যার মধ্যে ৩৩টি প্রতিষ্ঠান চীনে কার্যক্রম পরিচালনা করে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়