শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ০৯:২৯ সকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের সেভেন সিস্টার্সকে সিঙ্গাপুর বানানোর ঘোষণা দিলেন মুকেশ আম্বানি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছেন ভারতের শীর্ষ ধনী ব্যক্তি ও রিল্যায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি।সেভেন সিস্টার্স নামে পরিচিত এই রাজ্যগুলোতে ৭৫ হাজার কোটি রুপি বিনিয়োগ করতে যাচ্ছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

চলতি বছর রাইজিং নর্থইস্ট ইনভেস্টর সামিটে গিয়ে আম্বানি জানান, এই রাজ্যগুলোতে যোগাযোগ ও ডিজিটাল উন্নয়ন করতে চাননি। ভবিষ্যতে এগুলো সিঙ্গাপুরের মতো হয়ে উঠবে বলে বিশ্বাস তার।

 ইকোনমিক টাইমস জানায়, রিলায়েন্স গ্রুপ ইতিমধ্যে গত চার দশকে এই অঞ্চলে ৩০ হাজার কোটি রুপি বিনিয়োগ করেছে। এবার সেই পরিমাণ দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ৭৫ হাজার কোটি রুপি করা হয়েছে। আম্বানি বলেন, ‘এই রাজ্যগুলোতে বিপুল সম্ভাবনা রয়েছে। এখন সময় এসেছে এই সম্ভাবনা জাগিয়ে তোলার। ’

সেভেন সিস্টার্সের উন্নয়নে মোট ছয়টি প্রতিশ্রুতি দিয়েছেন আম্বানি। এর মধ্যে তিনি যোগাযোগ ও ডিজিটাল ক্ষেত্রে যোগাযোগ দিয়েছেন। তিনি বলেছেন, জিও ইতিমধ্যে এই অঞ্চলের ৯০ শতাংশ মানুষের কাছে পৌঁছে গেছে। সামনের দিনগুলোতে তিনি এটি আরও বাড়াতে চান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়