শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ১১:১৭ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী বছর থেকে প্রতিদিন ৩ ঘণ্টা বিনামূল্যে সৌরবিদ্যুৎ দিবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় আগামী বছর থেকে প্রতিদিন কমপক্ষে তিন ঘণ্টা বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেবে সরকার। ২০২৬ সালে শুরু হওয়া নতুন এক জ্বালানি শক্তি সাশ্রয়ী কর্মসূচির অংশ হিসেবে দেশটির প্রতিটি ঘর, এমনকি সৌর প্যানেল ব্যবহার না করা পরিবারও এ সুবিধা পাবে। দেশটির জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েন আজ এ তথ্য জানান। খবর রয়টার্স।

‘সোলার শেয়ারার’ নামে এ কর্মসূচি প্রথমে নিউ সাউথ ওয়েলস, সাউথ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডে শুরু হবে। পরে এটি দেশের অন্য অঞ্চলেও সম্প্রসারিত হবে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। এছাড়া সুবিধাটি পাওয়া যাবে শুধু দিনের মাঝামাঝি সময়ে। কারণ এ সময় সৌরশক্তির উৎপাদন সবচেয়ে বেশি হয়।

মন্ত্রী ক্রিস বোয়েন বলেন, ‘দিনের মাঝামাঝি সময় বিনামূল্যে সৌর বিদ্যুৎ ব্যবহারে মানুষ সরাসরি খরচ বাঁচাতে পারবেন। সৌর প্যানেল থাকুক বা না থাকুক, বাড়ি নিজের হোক বা ভাড়া, সবাই এ সুবিধা পাবেন। যত বেশি মানুষ তাদের বিদ্যুৎ ব্যবহার এ সময়সীমার মধ্যে নিয়ে আসবে, বিদ্যুৎ ব্যবস্থার ওপর তত চাপ কমবে। এতে সিস্টেমটি আরো কার্যকরভাবে কাজ করবে এবং সব ব্যবহারকারীর জন্য বিদ্যুতের খরচ কমে যাবে।’

অস্ট্রেলিয়ায় প্রায় ৪০ লাখ ঘরে সৌর প্যানেল আছে। কোনো দিন দুপুরে রোদের তীব্রতা বেশি থাকলে সৌর প্যানেলগুলো চাহিদার তুলনায় অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করে। এতে কখনো কখনো বাজারে বিদ্যুতের দাম শূন্যের নিচে নেমে যায়। যদিও সাধারণত বাড়িঘরে বিকালের পরই সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার শুরু হয়। আর সেই সময়ে সৌর প্যানেল থেকে বিদ্যুতের উৎপাদন কমে যাওয়ায় সরবরাহ এবং চাহিদার মধ্যে পার্থক্য তৈরি হয় এবং বিদ্যুৎ গ্রিডে চাপ তৈরি করে।

দেশটির জ্বালানি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সৌর প্যানেল না থাকলেও ‘সোলার শেয়ারার’ কর্মসূচিতে অংশ নেয়া যাবে। পাশাপাশি বিনামূল্যে সৌরবিদ্যুতের এ সুবিধা নিতে স্মার্ট মিটার থাকতে হবে।

সূত্র: বণিক বার্তা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়