শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৬:২২ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যানসারে আক্রান্ত হয়ে উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান মারা গেছেন

উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান ও কিম পরিবারের ঘনিষ্ঠ সহযোগী কিম ইয়ং নাম মারা গেছেন।  সোমবার (৩ নভেম্বর) ৯৭ বছর বয়সি এই রাজনীতিক ক্যানসার জটিলতায় একাধিক অঙ্গ বিকল হয়ে মৃত্যুবরণ করেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

কেসিএনএ জানিয়েছে, ‘পুরোনো প্রজন্মের বিপ্লবী কমরেড কিম ইয়ং নাম, যিনি আমাদের দল ও দেশের উন্নয়ন ইতিহাসে অসাধারণ কৃতিত্ব রেখে গেছেন, ৯৭ বছর বয়সে তার মহৎ জীবন শেষ করেছেন।’

সংবাদমাধ্যমটি আরও জানায়, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন মঙ্গলবার সকালে কিম ইয়ং-এর কফিনে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন। তার শেষকৃত্য আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১৯৯৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত উত্তর কোরিয়ার সংসদের প্রধান ছিলেন তিনি। পিয়ংইয়ং বিশ্ববিদ্যালয় ও মস্কো স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তিনি। ২০১৯ সালে বয়সজনিত কারণে তাকে সরিয়ে দিয়ে চো রিয়ং হে-কে সংসদের নতুন প্রধান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়