শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ১০:৫৯ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের বেঙ্গালুরুতে ডেলিভারি বয়কে ধাওয়া করে হত্যার অভিযোগে দম্পতি গ্রেফতার

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরু শহরে গাড়ির সঙ্গে স্কুটারের ধাক্কা লেগে গ্লাস ভেঙে যাওয়ায় খাবার ডেলিভারি করা এক যুবককে ধাওয়া করে হত্যার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। বেঙ্গালুরু শহরে নাটরাজা লেআউটে গত ২৫ অক্টোবর রাতে এ ঘটনা ঘটে। খবর টাইমস নাও নিউজের।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা হলেন কেরালার বাসিন্দা ৩২ বছর বয়সী মার্শাল আর্ট প্রশিক্ষক মনোজ কুমার এবং তার স্ত্রী জম্মু ও কাশ্মীরের ৩০ বছর বয়সী আরতি শর্মা।

নিহত যুবক দর্শন কেমবাট্টালির বাসিন্দা এবং অবিবাহিত ছিলেন। 

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ২৫ অক্টোবর রাত ৯টার দিকে দর্শন খাবার সরবরাহ করতে যাচ্ছিলেন। তাড়াহুড়োয় তার স্কুটারের মনোজের গাড়ির গ্লাসে ধাক্কা লাগে। দর্শন সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে দ্রুত চলে যান; কিন্তু এতে মনোজ প্রচণ্ড ক্ষিপ্ত হন।

তিনি গাড়ি নিয়ে দর্শনের পিছু নেন এবং কিছু দূরে তার স্কুটারটি দেখতে পান। তখন তিনি গাড়ি ঘুরিয়ে দর্শনের স্কুটারকে পেছন থেকে ধাক্কা মারেন। দর্শনের সঙ্গে তার বন্ধু বরুণও ছিলেন।

স্থানীয় লোকজন আহত দুই তরুণকে হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকরা জানান, দর্শনকে মৃত অবস্থায় আনা হয়েছে। পরে দর্শনের বোন অজ্ঞাত এক গাড়িচালকের বিরুদ্ধে জে পি নগর ট্রাফিক থানায় হিট-অ্যান্ড-রান মামলা দায়ের করেন।

পরে পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখতে পায়, গাড়িচালক ইচ্ছাকৃতভাবে স্কুটারটিকে আঘাত করেছেন। ভিডিওতে দেখা যায়, গাড়িটি হঠাৎ বাঁ দিকে ঘুরে দর্শনের স্কুটারকে ধাক্কা দেয় এবং তারপর দ্রুত পালিয়ে যায়।

পরবর্তী সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৯টা ৪০ মিনিটের দিকে অভিযুক্ত দম্পতি পুনরায় ঘটনাস্থলে ফিরে আসে।

তারা মুখে মাস্ক পরে গাড়ির ভাঙা অংশ সংগ্রহ করতে থাকে এবং কিছুক্ষণ সেখানে অবস্থান করে।

অবশেষে পুলিশ ওই দম্পতিকে গ্রেপ্তার করে এবং বুধবার স্থানীয় আদালতে হাজির করে। আদালত তাদের ১৪ দিনের বিচারিক হেফাজতের নির্দেশ দিয়েছেন। সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়