শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ০৬:৫১ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পা‌কিস্তান ও বাংলাদেশের পর আরও এক নতুন দেশ জন্ম নিচ্ছে ভারতের পাশে

এল আর বাদল :  ভার‌তের পা‌শে আরও একটা নতুন দেশ। পাকিস্তান, বাংলাদেশের পর কি আরও একটা দেশের জন্ম হবে? সেই ১৯৪৮ থেকে স্বাধীনতার জন্য গলা ফাটাচ্ছে, লড়াই করছে যারা, তারা কি পাবে নতুন দেশ?

বালোচিস্তান। চলতি বছর মে মাসে বালোচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে বালোচদের ৪টি সংগঠন। ১৯৪৮ থেকে অন্তত ১২ বার স্বাধীনতা ঘোষণা করেছে এই বালোচরা। কিন্তু বালোচিস্তান তো স্বাধীন হয়নি! তবে এবার বিষয়টা কিছুটা আলাদা। 

বালোচিস্তানকে আলাদা দেশের স্বীকৃতি দিতে এবার রাষ্ট্রসঙ্ঘে আবেদন করেছিল বালোচ সংগঠনগুলো। এর আগে কখনও এই দাবিতে শুনানি করেনি রাষ্ট্রসঙ্ঘ। তবে এবার সেই আবেদনের শুনানি হচ্ছে।

আগামী বছরের জানুয়ারি থেকে শুনানি শুরু হতে পারে। সেখানে বক্তব্য জানানোর সুযোগ পাবেন আবেদনকারীরা। এটা নিঃসন্দেহে স্বাধীনতাপন্থী বালোচদের জন্য একটা বিরাট কূটনৈতিক জয়। 

এটা ভারতের হাত ধরেই হওয়ার কথা ছিল। কিন্তু কোনও কারণে, ভারত এতদিন এই নিয়ে খুব একটা সরব হয়নি। এবার ভারতের পাশাপাশি আরও ২৪টি দেশ বালোচদের প্রস্তাবে সমর্থন করেছে। তাই এই প্রথমবার স্বাধীন বালোচিস্তান নিয়ে শুনানি হচ্ছে।

এই শুনানিতে সিদ্ধান্ত নেওয়া হয়, যদি শুনানি বালোচিস্তানের পক্ষে যায়, তাহলে কী হবে? এক কথায় বলতে গেলে তেমন কিছুই হবে না। 

রাষ্ট্রসঙ্ঘের কমিটি যাই বলুক, পাকিস্তানের কিছু যাবে আসবে না। রাষ্ট্রসঙ্ঘের হাতে সেই ক্ষমতাও নেই। কিন্তু সত্যিই যদি কোনওদিন ডেমোক্র্যাটিক রিপাবলিক অব বালোচিস্তান আত্মপ্রকাশ করে, তাহলে তার পিছনে এক ভারতীয়ের একটু হলেও অবদান থাকবে। আর তিনি হলেন সলমন খান।

সম্প্রতি সৌদি আরবের এক অনুষ্ঠানে বালোচিস্তানের মনের কথা বলেছেন সলমন। পাকিস্তান ও বালোচিস্তানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ করেছেন। এটাই তো বালোচিস্তানের ‘মন-কি-বাত! সূত্র, টি‌ভি৯ বাংলা ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়