শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ১০:৪৭ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের আগে পীত সাগরে উত্তর কোরিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফর শুরুর কয়েক ঘণ্টা আগেই উত্তর কোরিয়া তাদের পশ্চিম পানিসীমায় বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রীয় কোরিয়ান সেন্ট্রাল নিউজ অ্যাজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, মঙ্গলবার পীত সাগরে পরিচালিত ক্ষেপণাস্ত্রগুলো দুই ঘন্টারও বেশি সময় ধরে উড়ে লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানে।

কেসিএনএ অনুসারে, শীর্ষ সামরিক কর্মকর্তা পাক জং চোন পরীক্ষাটি তত্ত্বাবধান করেন। তিনি বলেন, যুদ্ধ প্রতিরোধক হিসেবে উত্তর কোরিয়ার ‘পারমাণবিক শক্তি’ বিকাশে ‘গুরুত্বপূর্ণ সাফল্য’ অর্জিত হচ্ছে।

তিনি আরো জানান, ‘বিভিন্ন কৌশলগত আক্রমণাত্মক উপায়ের নির্ভরযোগ্যতা মূল্যায়ন করা এবং শত্রুদের কাছে ক্ষমতা প্রদর্শনই এই পরীক্ষার লক্ষ্য। পারমাণবিক যুদ্ধ সক্ষমতা ক্রমাগত শক্তিশালী করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।’

এদিকে, দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বুধবার বলেন, সামরিক বাহিনী উত্তর কোরিয়ার উৎক্ষেপণের প্রস্তুতি শনাক্ত করেছে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে দেশটির উত্তর-পশ্চিম পানিসীমায় ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়।

তিনি এক বিবৃতিতে জানান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র অস্ত্র বিশ্লেষণ করছে এবং উত্তর কোরিয়ার যেকোনো উস্কানির বিরুদ্ধে ‘প্রভাবশালী প্রতিক্রিয়া’ দিতে সম্মিলিত প্রতিরক্ষা প্রস্তুতি বজায় রাখছে।

গত সপ্তাহেও উত্তর কোরিয়া স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল। এতে পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার লক্ষ্যে ডিজাইন করা একটি নতুন হাইপারসনিক সিস্টেম অন্তর্ভুক্ত ছিল বলে জানায় দেশটি।

দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং ও ট্রাম্পের মধ্যে প্রত্যাশিত বৈঠকের কয়েক ঘণ্টা আগেই সর্বশেষ পরীক্ষাটি করা হয়। এই শহরেই দক্ষিণ কোরিয়া এই বছরের এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) সম্মেলন আয়োজন করেছে।

সূত্র : আল জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়