শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ০৯:৫৯ সকাল
আপডেট : ১৫ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ল্যুভরে দিনদুপুরে ডাকাতি: নিরাপত্তা জোরদারে মূল্যবান রাজমুকুট রত্ন ব্যাংক অব ফ্রান্সে স্থানান্তর

দিনের আলোয় সংঘটিত এক ডাকাতির ঘটনায় পর ল্যুভ জাদুঘরের সবচেয়ে মূল্যবান রত্নগুলো ব্যাংক অব ফ্রান্সে স্থানান্তর করেছে দেশটির প্রশাসন।

ফরাসি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত শুক্রবার এক বিশেষ নিরাপত্তা অভিযানে পুলিশ পাহারায় জাদুঘর থেকে মাত্র ৫০০ মিটার দূরে অবস্থিত ব্যাংকে এই রত্নগুলো স্থানান্তর করা হয়। এখন সেগুলো সংরক্ষিত থাকবে ব্যাংকের সর্বাধিক নিরাপদ ভল্টে। যা মধ্য প্যারিসে অবস্থিত ব্যাংকের ঐতিহাসিক সদর দপ্তরের ৮৫ ফুট নিচে।

ব্যাংকের এই ভল্টে বর্তমানে ফ্রান্সের প্রায় ৯০ শতাংশ সোনার মজুদ রাখা আছে। এছাড়া লিওনার্দো দা ভিঞ্চির নোটবুকসহ বহু জাতীয় সম্পদও এখানেই সংরক্ষিত। এর মোট আনুমানিক মূল্য প্রায় ৬০০ মিলিয়ন ইউরো।

ব্যাংক অব ফ্রান্সের তথ্যমতে, সাউটারেন নামের এই ভল্ট এমনভাবে নির্মিত, এটি যেকোনো ধরনের হামলা প্রতিরোধ করতে সক্ষম। এর প্রবেশপথে রয়েছে ৫০ সেন্টিমিটার পুরু, ৭ টন ওজনের দরজা, আগুন-প্রতিরোধী কংক্রিট ও ইস্পাত দ্বারা সুরক্ষিত। দরজার পেছনে রয়েছে ৩৫ টনের একটি ঘূর্ণায়মান কংক্রিট টাওয়ার। ফলে জোরপূর্বক প্রবেশ কার্যত অসম্ভব করে তুলেছে।

গত রোববার মুখোশধারী একদল চোর অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করে একটি শক্তিশালী জানালা ভেঙে ল্যুভরের বিখ্যাত অ্যাপোলো গ্যালারিতে প্রবেশ করে। যেখানে ফ্রান্সের রাজমুকুট রত্ন প্রদর্শিত হয়। মাত্র আট মিনিটে তারা সংগ্রহ করে নিয়ে যায় নেপোলিয়নের স্ত্রী সম্রাজ্ঞী মেরি-লুইসের নেকলেস এবং নেপোলিয়ন তৃতীয়ের স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনির মুকুটসহ মূল্যবান অলঙ্কার। আর এই অলংঙ্কারের বাজারমূল্য প্রায় ৮ মিলিয়ন ইউরো।

দেশটির পুলিশ সূত্রে জানা যায়, চোরেরা একটি লরির পেছনে স্থাপন করা যান্ত্রিক মই ব্যবহার করে প্রথম তলার বারান্দায় উঠে গ্যালারিতে প্রবেশ করে এই অলংঙ্কার চুরি করে।  

এদিকে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘আমার পূর্ণ আস্থা আছে, চোরেরা ধরা পড়বেই।’

তবে জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। ফরাসি মন্ত্রীরা দাবি করেছেন, সেদিন নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে কাজ করেছিল। কিন্তু ল্যুভরের পরিচালক লরেন্স ডে কারস স্বীকার করেছেন, জাদুঘরের অবকাঠামো দুর্বল ও পুরোনো।

বুধবার (২৯ অক্টোবর) তিনি ফরাসি সংসদে জানান, যেখানে চুরির ঘটনা ঘটেছে, সেই দেয়ালের উপর নজরদারির দায়িত্বে থাকা একমাত্র নিরাপত্তা ক্যামেরাটি ঘটনার সময় ভুল দিকে ঘোরানো ছিল। সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়