শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ০৯:৪১ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শূকরের কিডনি নিয়ে ২৭১ দিন বেঁচে থাকার রেকর্ড, অবশেষে অপসারণ

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা টিম অ্যান্ড্রুজ জেনেটিকভাবে পরিবর্তিত শূকরের কিডনি নিয়ে এখন পর্যন্ত সর্বাধিক ২৭১ দিন বেঁচে থাকার রেকর্ড গড়েছিলেন। অবশেষে সেই কিডনি তার শরীর থেকে অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ম্যাসাচুসেটস জেনারেল ব্রিগহ্যাম হাসপাতালের চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে অ্যান্ড্রুজের শরীর থেকে শূকরের কিডনিটি সরিয়ে ফেলেন। চিকিৎসকেরা জানান, কিডনিটির কার্যকারিতা ধীরে ধীরে কমে যাচ্ছিল। ফলে তাকে আবার ডায়ালাইসিসে ফিরতে হয়েছে।

৬৭ বছর বয়সী টিম অ্যান্ড্রুজ যুক্তরাষ্ট্রে এমন চতুর্থ জীবিত ব্যক্তি, যার শরীরে শূকরের জিন-সম্পাদিত কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। অঙ্গ প্রত্যাখ্যান রোধে শূকরের কিডনিতে বিশেষ ধরনের জেনেটিক পরিবর্তন করা হয়।

১৯৯০-এর দশক থেকে ডায়াবেটিসে ভুগছিলেন অ্যান্ড্রুজ। তিন বছর আগে তার কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তখন থেকে ডায়ালাইসিসই তাকে বাঁচিয়ে রেখেছিল। কিন্তু সপ্তাহে তিন দিন, প্রতিদিন ছয় ঘণ্টা ধরে মেশিনে সংযুক্ত থাকার ক্লান্তিকর জীবনযাত্রা তাকে একঘেয়ে করে তুলেছিল।

ঝুঁকি জেনেও তিনি ‘জেনোট্রান্সপ্লান্ট’—অর্থাৎ প্রাণীর অঙ্গ মানবদেহে প্রতিস্থাপন—প্রক্রিয়ায় অংশ নেন। তার ভাষায়, ‘যদি এতে আমার জীবন বদলায় এবং অন্যদেরও উপকার হয়, তবে ঝুঁকি নেওয়াটা সার্থক।’

সিএনএনের ডকুমেন্টারি ‘অ্যানিমেল ফার্মা’-তে অ্যান্ড্রুজ বলেন, শূকরের কিডনি তাকে নতুন করে প্রাণশক্তি দিয়েছে। তার কথায়, ‘আমি আবার বেঁচে উঠেছিলাম। দীর্ঘদিন পর মনে হয়েছিল আমি সত্যিই জীবিত।’

কিডনি প্রতিস্থাপনের পর তিনি আবার রান্না, ঘর পরিষ্কার করা এবং কুকুর কাপকেককে নিয়ে হাঁটতে বের হওয়া শুরু করেন। গত জুনে বোস্টনের ফেনওয়ে পার্কে প্রিয় দল রেড সক্সের খেলার আগে প্রথম বল ছোড়ার সম্মানও পান তিনি।

ফেসবুকে নিজের অভিজ্ঞতা নিয়ে অ্যান্ড্রুজ লিখেছেন, ‘এই যাত্রা ছিল কষ্টে ভরা, অজানা সব পরীক্ষা-নিরীক্ষা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে।’ তবে তিনি গর্বের সঙ্গে যোগ করেন, ‘এই ৯ মাসে আমরা অনেক কিছু শিখেছি ও আবিষ্কার করেছি।’

তিনি কৃতজ্ঞতা জানান সেই শূকরটির প্রতিও, যার নাম ছিল ‘উইলমা’। তার ভাষায়, ‘সে আমার নায়িকা, আমার জীবনের অংশ হয়ে থাকবে চিরকাল।’

বর্তমানে টিম অ্যান্ড্রুজ আবার ডায়ালাইসিস নিচ্ছেন এবং মানব কিডনি প্রতিস্থাপনের অপেক্ষমাণ তালিকায় রয়েছেন। যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ৯০ হাজার মানুষ কিডনি প্রতিস্থাপনের অপেক্ষায় আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়