শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ১২:৫৭ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবের আকাশছোঁয়া স্টেডিয়ামে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা

২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপকে ইতিহাসের অন্যতম ব্যয়বহুল, প্রযুক্তিনির্ভর ও ভবিষ্যতমুখী আয়োজনে পরিণত করার স্বপ্ন দেখছে আয়োজক দেশ সৌদি আরব। তারা এমন এক আকাশচুম্বী স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করছে, যা ফুটবল দুনিয়া আগে কখনও দেখেনি।

সৌদি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রস্তাবিত এই স্টেডিয়ামটি নির্মিত হবে ১ হাজার ১৫০ ফুট উচ্চতার একটি গগনচুম্বী ভবনের ওপর, যা বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ উচ্চতায় নির্মিত ক্রীড়া ভেন্যু হবে।পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ২০৩৪ ফিফা বিশ্বকাপ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ফুটবলের এই মহাআসরকে সামনে রেখে সৌদি আরব বিশ্বের প্রথম ‘স্কাই স্টেডিয়াম’ তৈরির ঘোষণা দিয়েছে। এই ব্যতিক্রমী বৈশিষ্ট্যের কারণে স্টেডিয়ামটির নাম রাখা হয়েছে নিমো স্কাই স্টেডিয়াম। সৌদি আরবের ভিশন ২০৩০-এর অধীনে নির্মাণ হতে যাওয়া ভবিষ্যৎ শহর ‘দ্য লাইনে’ এই স্টেডিয়ামটি স্থাপিত হবে, যা ভূপৃষ্ঠের মাটি থেকে ১১৫০ ফুট উচ্চতায় নির্মিত হবে। এই প্রকল্পটি উদ্ভাবন, বিনোদন ও টেকসই উন্নয়নের প্রতীক হিসেবে থাকবে।

নিমো স্কাই স্টেডিয়ামটির বাজেট ধরা হয়েছে ১ বিলিয়ন মার্কিন ডলার। আকাশে নির্মিত এই স্টেডিয়ামে একসঙ্গে প্রায় ৪৬,০০০ দর্শক খেলা দেখতে পারবেন এবং এটি সম্পূর্ণ পরিবেশবান্ধব সামগ্রী দ্বারা নির্মিত হবে।

প্রকাশিত পরিকল্পনা অনুযায়ী, ২০৩৪ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বেশ কিছু ম্যাচ এই স্কাই স্টেডিয়ামে আয়োজন করা হবে। ২০২৬ সাল থেকে এই বিচিত্র ধরনের অবকাঠামোটির নির্মাণ কাজ শুরু হয়ে আগামী ২০৩২ সালের মধ্যে তা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়