শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ১১:২৩ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় পৌঁছেই নাচে মেতে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আল জাজিরা: কুয়ালালামপুর বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে একদল স্থানীয় শিল্পী ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করছিলেন। তাদের পরিবেশনা দেখতে দেখতে হঠাৎ নিজেও নেচে ওঠেন ট্রাম্প।

তার পরিচিত ‘ফিস্ট-পাম্পিং ড্যান্স’ বা মুষ্টি উঁচিয়ে নাচের সেই মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বিমানবন্দরে আয়োজিত আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠানে ট্রাম্পের এই নাচ গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

হোয়াইট হাউসও বিষয়টি তুলে ধরতে দ্বিধা করেনি। ট্রাম্পের বিশেষ সহকারী মার্গো মার্টিন নিজের সামাজিক মাধ্যমের পাতায় ওই নাচের ভিডিও প্রকাশ করেছেন।

রোববার (২৬ অক্টোবর) মালয়েশিয়ায় পা রেখে এশিয়া সফর শুরু করেছেন ট্রাম্প। কুয়ালালামপুর বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পর তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

ট্রাম্পের সফরের প্রথম কর্মসূচিতে রয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়া। গত জুলাইয়ে দুই প্রতিবেশী দেশের সীমান্তে সংঘর্ষের পর এই চুক্তি হচ্ছে।

নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, ‘কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে গ্রেট পিস ডিল আমি মধ্যস্থতা করেছি, যা স্বাক্ষর করতে মালয়েশিয়ায় যাচ্ছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়