শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ১০:২৭ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজ্ঞাপনে ক্ষুব্ধ ট্রাম্প: কানাডার পণ্যে আরও ১০ শতাংশ শুল্ক বাড়ালো যুক্তরাষ্ট্র

কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে ব্যবহার করে প্রচারিত এক ‘অ্যান্টি-ট্যারিফ’ বিজ্ঞাপনকে কেন্দ্র করে ক্ষুব্ধ হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খবর বিবিসির। 

ট্রাম্প জানিয়েছেন, কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক আরও বাড়ানো হচ্ছে। 

শনিবার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে ‘প্রতারণামূলক’ বলে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, কানাডা বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

তিনি লেখেন, ‘তাদের তথ্য বিকৃতি ও শত্রুতামূলক আচরণের কারণে কানাডার পণ্যে বর্তমান হারের ওপর আরও ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হচ্ছে।’

এর আগে গত বৃহস্পতিবার কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ট্রাম্প। এর পরদিন অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড জানান, তিনি আলোচনার সুযোগ রাখতেই যুক্তরাষ্ট্রে প্রচারিত তাদের ‘অ্যান্টি-ট্যারিফ’ বিজ্ঞাপন প্রচার স্থগিত করবেন।

তবে তিনি বলেন, এই সপ্তাহান্তে এবং ওয়ার্ল্ড সিরিজের খেলার সময় বিজ্ঞাপনটি সম্প্রচারিত হবে। এবারের সিরিজে মুখোমুখি হয়েছে টরন্টো ব্লু জেস ও লস অ্যাঞ্জেলেস ডজার্স।

প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির বিরোধিতা করলেও কানাডা এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পারেনি। বর্তমানে যুক্তরাষ্ট্র কানাডার সব পণ্যের ওপর গড়ে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে, যদিও বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তির কারণে অনেক পণ্য এই শুল্কমুক্ত তালিকায় রয়েছে।

এছাড়া ধাতুতে ৫০ শতাংশ এবং অটোমোবাইল খাতে ২৫ শতাংশ শুল্ক বসানো হয়েছে। আর ট্রাম্পের নতুন ঘোষণায় এই শুল্কের ওপর আরও ১০ শতাংশ পয়েন্ট যোগ হবে বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়