শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ০৯:১৮ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বায়ুদূষণ রুখতে দিল্লিতে এবার কৃত্রিম বৃষ্টি

ভারতের রাজধানী নয়াদিল্লির ভয়াবহ ধোঁয়াশা ও মারাত্মক বায়ুদূষণ মোকাবিলায় সরকার প্রথমবারের মতো কৃত্রিম বৃষ্টি নামানোর উদ্যোগ নিয়েছে। ‘ক্লাউড সিডিং’ বা মেঘে বীজ বপন প্রক্রিয়ার মাধ্যমে বৃষ্টিপাত ঘটিয়ে বাতাস থেকে ক্ষতিকারক ধুলিকণা ও দূষণ কমানোর লক্ষ্যে এই পরীক্ষামূলক পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, আবহাওয়ার পরিস্থিতি অনুকূল থাকলে আগামী ২৯ অক্টোবর দিল্লিতে প্রথম কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হবে। আবহাওয়া দপ্তর ২৮, ২৯ ও ৩০ অক্টোবর দিল্লির আকাশে মেঘ থাকার সম্ভাবনার কথা জানিয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) কানপুরের সহযোগিতায় শহরের উত্তর বুরারি এলাকায় এরইমধ্যে পরীক্ষামূলকভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়েছে।

ক্লাউড সিডিং কী এবং কেন এই উদ্যোগ?

ক্লাউড সিডিং হলো আবহাওয়া পরিবর্তনের একটি কৌশল, যেখানে বিমান থেকে মেঘের ওপর সিলভার আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড বা শুষ্ক বরফের মতো রাসায়নিক স্প্রে করা হয়। এই রাসায়নিক কণাগুলো মেঘের জলকণাকে একত্রিত হতে সাহায্য করে এবং দ্রুত বৃষ্টিপাত ঘটাতে পারে।

প্রায় ৩ কোটি মানুষের মহানগরী দিল্লি নিয়মিতভাবে বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীগুলোর মধ্যে স্থান পায়। প্রতি শীতেই খড় পোড়ানো, শিল্প কারখানা ও যানবাহনের নির্গমন থেকে সৃষ্ট তীব্র ধোঁয়াশা আকাশ ঢেকে ফেলে। বিশেষজ্ঞদের মতে, এই দূষণে পিএম ২.৫ কণার মাত্রা অনেক সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার কয়েক গুণ ছাড়িয়ে যায়। সম্প্রতি হিন্দুদের উৎসব দীপাবলি উপলক্ষ্যে আতশবাজি ছোড়ার পর দূষণের মাত্রা আরও বেড়ে যাওয়ায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সূত্র: ঢাকা পোস্ট 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়