শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫, ১২:০৪ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রশান্ত মহাসাগরে মাদক বোঝাই জাহা‌জে আ‌মে‌রিকার সামরিক বাহিনীর হামলা

আন্তর্জা‌তিক ডেস্ক : সামরিক বাহিনীর হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকারকর্মী ও আইনপ্রণেতারা। প্রশান্ত মহাসাগরে একটি মাদক পাচারকারী নৌযানে বিমান হামলা চালিয়েছে অ্যামেরিকার সামরিক বাহিনী।

এবিসি নিউজ জানায়, মঙ্গলবার রাতে মধ্য অ্যামেরিকার পশ্চিম উপকূলে এ হামলার ঘটনা ঘটে। সংঘটিত হামলায় জাহাজে থাকা ২ থেকে ৩ জন ব্যক্তি নিহত হন। পাচারকারী সদস্যদের কেউ বেঁচে নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

মাদক পাচার রোধে অ্যামেরিকার এমন অভিযান নতুন নয়। এর আগে সেপ্টেম্বর মাসের শুরু থেকে ক্যারিবীয় সাগরে ৭টি হামলা করা হয়।

মাদক অভিযানে সামরিক বাহিনীর হস্তক্ষেপ শুরু হয় এ বছর থেকে। অতীতে প্রশাসন শুধু আইন প্রয়োগকারী সংস্থাকেই সমুদ্রপথে মাদক অভিযান পরিচালনার দায়িত্ব দিয়েছিল।

সামরিক বাহিনীর হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকারকর্মী ও আইনপ্রণেতারা। ট্রাম্প প্রশাসন সামরিক বাহিনী কর্তৃক এ হামলাকে মাদক পাচারের বিরুদ্ধে যুদ্ধ বলে অভিহিত করেছে।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত সপ্তাহে তার এক বক্তব্যে বলেন, ‘তাদের কাছে দ্রুতগতির নৌযান এমনকি বিশ্বের সেরা স্পিডবোটগুলোও আছে। কিন্ত মিসাইলের চেয়ে দ্রুতগতির কিছু নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়