শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০৪:৪৪ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপের এক দেশ মুসলমানদের নিরাপত্তায় নতুন পদক্ষেপ নিলো

মুসলমানদের নিরাপত্তায় এবার নতুন এক পদক্ষেপ নিয়েছে ইউরোপের দেশ নরওয়ে। ইসলামভীতি ও মুসলিমবিরোধী ঘৃণা-অপরাধ প্রতিরোধে একটি জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে দেশটি। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দ্য ইসলামিক ইনফরমেশনের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। 

প্রতিবেদন অনুযায়ী, নরওয়ের রাজধানী ওসলোতে অনুষ্ঠিত ‘স্টপ ইসলামোফোবিয়া’ সম্মেলনে এই ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয় গত রোববার (১৯ অক্টোবর)।

নতুন এই ডিজিটাল পোর্টালের মাধ্যমে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বা বৈষম্যমূলক ঘটনার তথ্য সংগ্রহ করা হবে, যা থেকে একটি পূর্ণাঙ্গ জাতীয় ডাটাবেস তৈরি করা হবে। এর লক্ষ্য হলো, ইসলামভীতি প্রতিরোধে প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন ও কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ নিশ্চিত করা।

সম্মেলনের আয়োজন করে ইসলামিক ডায়ালগ নেটওয়ার্ক, যেখানে নরওয়ের বিভিন্ন অঞ্চল থেকে ইমাম, গবেষক, রাজনীতিক, তরুণ নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

ওসলোর মেয়র অ্যান লিন্ডবোয়ে প্ল্যাটফর্মটির উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, একটি ন্যায্য ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে এমন উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। ঘৃণা ও বৈষম্য মোকাবিলায় ধর্মীয় সংগঠন, নাগরিক প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার মধ্যে সহযোগিতা বাড়ানো সময়ের দাবি।

ইসলামিক ডায়ালগ নেটওয়ার্কের পক্ষ থেকে জানানো হয়, ইসলামভীতি কেবল একটি সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্যা নয়, এটি গোটা সমাজের গণতান্ত্রিক মূল্যবোধ ও পারস্পরিক আস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। দৈনন্দিন জীবন, কর্মক্ষেত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে মুসলিমদের নিয়ে নেতিবাচক ধারণা ও গৎবাঁধা চিন্তাভাবনা ভয় ও বিভাজনকে আরও গভীর করছে।

সংগঠনটি জানায়, নতুন এই প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে ইসলামভীতির বিরুদ্ধে জাতীয় পর্যায়ে নতুন করে এক অঙ্গীকারের সূচনা হলো। ঘৃণাবাদ মোকাবিলায় শিক্ষা, সংলাপ ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের ওপর জোর দেওয়া হবে। আগামীতে মসজিদ, সরকারি সংস্থা ও নাগরিক সমাজ সংগঠনের কার্যক্রমেও সহযোগিতা জোরদার করার পরিকল্পনা রয়েছে।

ধর্মীয় বৈষম্য মোকাবিলায় একটি প্রমাণনির্ভর ও সমন্বিত জাতীয় কৌশল হিসেবে দেখা হচ্ছে নরওয়ের নতুন এই উদ্যোগকে, যা দেশটির সামাজিক সম্প্রীতি ও ন্যায়বিচারের সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়