শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ১১:৫৪ রাত
আপডেট : ২১ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতির হেলিকপ্টার, যা ঘটেছে (ভিডিও)

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। তবে রাষ্ট্রপতি মুর্মু অক্ষত আছেন। আজ বুধবার দেশটির সর্বদক্ষিণের রাজ্য কেরালার থিরুভানান্থাপুরম জেলায় এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তার শবরীমালা তীর্থযাত্রায় বহনকারী হেলিকপ্টারটি বুধবার সকালে প্রমাদমের রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে নবনির্মিত কংক্রিটের হেলিপ্যাডে অবতরণের সময় একটি গর্তে আটকে যায়। এতে দ্রৌপদী মুর্মুর অবশ্য কোনো ক্ষতি হয়নি। তিনি নিরাপদেই হেলিকপ্টার থেকে অবতরণ করেছেন বলে জানা গেছে।

জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, হেলিকপ্টারটি পাম্বার কাছে নীলক্কালে অবতরণের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে প্রমাদমে অবতরণ করতে বাধ্য হয়েছিল। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ এবং দমকলকর্মীরা ভেঙে পড়া অংশটিকে দ্রুত সোজা করে দেন।

তিনি জানান, কংক্রিটটি পুরোপুরি জমে যায়নি, তাই হেলিকপ্টারটি অবতরণ করার সময় এটি তার ওজন সহ্য করতে পারেনি এবং চাকাগুলি মাটি স্পর্শ করার জায়গায় গর্ত তৈরি হয়েছিল।

এদিকে সেই ঘটনারই একটি ভিডিও সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। সংবাদসংস্থা এএনআইয়ের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে।

চার দিনের সরকারি সফরে মঙ্গলবার সন্ধ্যায় তিরুঅনন্তপুরমে পৌঁছান তিনি। বুধবার শবরীমালায় প্রভু আয়াপ্পা মন্দিরে পূজা দেওয়ার কথা তার। তিনিই প্রথম মহিলা রাষ্ট্রপতি যিনি শবরীমালায় আয়াপ্পা মন্দির পরিদর্শনে যাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়