শিরোনাম
◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ০৩:৪৩ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দোহায় পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই

পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের প্রচেষ্টায় সম্ভাব্য অগ্রগতির অংশ হিসেবে দুই দেশ একটি যুগান্তকারী যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৯ অক্টোবর) জিও নিউজের খবরে বলা হয়, কাতারি কর্মকর্তারা জানিয়েছেন, এই যুদ্ধবিরতি চুক্তি অঞ্চলটিতে স্থায়ী শান্তির জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার দোহায় কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। অন্যদিকে আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব আফগানিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

আলোচনায় সমর্থন জানাতে পাক প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেশটির ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একইসঙ্গে আফগান গোয়েন্দা প্রধানও কাবুল প্রতিনিধিদলের অংশ ছিলেন। বৈঠক থেকে উভয় দেশ আগামী দিনে আলোচনা অব্যাহত রাখতে এবং তাদের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য একটি স্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে।

পাকিস্তান আফগান প্রতিনিধিদলকে জানিয়েছে, ‘আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠীর উপস্থিতি অগ্রহণযোগ্য।’ চুক্তির বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আশা প্রকাশ করেছেন যে দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনার অবসান ঘটাবে এই যুদ্ধবিরতি।

আসিফ বলেন, ‘উভয় পক্ষের প্রতিনিধিদল ২৫ অক্টোবর ইস্তাম্বুলে আবার দেখা করবে। একে অপরের আঞ্চলিক সার্বভৌমত্বকে সম্মান করতে সম্মত হয়েছে উভয় দেশ।’ জিও নিউজ বলছে, পাকিস্তানে ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার পটভূমিতে আফগান তালেবান সরকার আফগান মাটি থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনীহা প্রকাশ করছে এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে বিরাজ করছে উত্তেজনাকর পরিস্থিতি।

এতে আরও বলা হয়, তালেবান বাহিনী এবং ‘ভারত-সমর্থিত’ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), ওরফে ফিতনা আল-খাওয়ারিজ, ১২ অক্টোবর পাকিস্তানে বিনা উসকানিতে আক্রমণ চালায়।

পাকিস্তানের সশস্ত্র বাহিনী পাল্টা হামলা চালালে ২০০ জনেরও বেশি আফগান তালেবান এবং সংশ্লিষ্ট হামলাকারীরা নিহত হন বলে জানায় ইসলামাবাদ। পাক সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর জানায়, তালেবান বাহিনী এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে তাদের ২৩ জন সেনা প্রাণ হারিয়েছেন।

২০২১ সালে তালেবান শাসকরা আফগানিস্তানে ফিরে আসার পর থেকে দেশটি সীমান্তবর্তী সন্ত্রাসী ঘটনা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে সীমান্তবর্তী প্রদেশ কেপি এবং বেলুচিস্তানে। দুই দেশের মধ্যে প্রায় আড়াই হাজার কিলোমিটার বিস্তৃত সীমান্ত রয়েছে, যা আঞ্চলিক বাণিজ্য এবং উভয় পাশের জনগণের মধ্যে সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তাৎপর্যপূর্ণ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়