শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ১২:৩৮ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্তুগালে জনসমক্ষে বোরকা-নিকাব পরা নিষিদ্ধের বিল পাস, মুসলিম নারীদের লক্ষ্য করেই আইন: সমালোচকদের অভিযোগ

ডানপন্থী চেগা দলের প্রস্তাবিত এই বিল অনুযায়ী, নারীরা জনসমক্ষে বোরকা (যা মাথা থেকে পা পর্যন্ত শরীর ঢেকে রাখে) বা নিকাব (যা পুরো মুখ ঢেকে রাখে, কেবল চোখের চারপাশ খোলা থাকে) পরতে পারবেন না। তবে বিমানে, কূটনৈতিক স্থাপনা এবং উপাসনালয়ে এই ধরনের পোশাক পরার অনুমতি থাকবে। 

পর্তুগালের পার্লামেন্ট নারীদের ধর্মীয় বা লিঙ্গগত কারণে মুখ ঢাকার পর্দা পরা নিষিদ্ধ করার একটি বিতর্কিত বিল অনুমোদন করেছে। পর্যবেক্ষকরা বলছেন, এই পদক্ষেপটি মূলত মুসলিম নারীদের লক্ষ্য করে নেয়া হয়েছে, যারা বোরকা বা নিকাব পরেন। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। 

বিল অনুযায়ী, জনসমক্ষে মুখ ঢেকে রাখলে ২০০ থেকে ৪,০০০ ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে। বিলটি কার্যকর হতে হলে এখনো প্রেসিডেন্ট মারসেলো রেবেলো দে সুসা’র অনুমোদন প্রয়োজন। তিনি চাইলে এতে ভেটো দিতে পারেন, অথবা সাংবিধানিক আদালতে পাঠাতে পারেন।

যদি এটি আইনে পরিণত হয়, তাহলে পর্তুগাল যোগ দেবে ইউরোপের সেই দেশগুলোর তালিকায়- যেমন ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম এবং নেদারল্যান্ডস। এসব দেশে আংশিক বা পূর্ণভাবে মুখ ঢাকার পোশাক নিষিদ্ধ করা হয়েছে। যদিও পর্তুগালে খুব অল্প সংখ্যক নারী বোরকা বা নিকাব পরেন, তবুও ইউরোপের অন্যান্য দেশের মতো এখানেও ইসলামি পর্দা নিয়ে রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। 

চেগা দল ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় ইউনিয়ন দেশের দৃষ্টান্ত টেনে বলেছে, মুখ ঢেকে রাখা ‘নারীদের সামাজিক বঞ্চনা ও অধীনতার প্রতীক’ এবং এটি ‘স্বাধীনতা, সাম্য ও মানব মর্যাদা’র মতো নীতির পরিপন্থী। ডানপন্থী কিছু দল এই বিলকে সমর্থন করেছে, তবে বামঘেঁষা দলগুলো তীব্র আপত্তি জানিয়েছে। মধ্যপন্থি বাম সোশ্যালিস্ট পার্টির সংসদ সদস্য পেদ্রো দেলগাদো আলভেস বলেন, এ উদ্যোগের লক্ষ্য বিদেশিরা এবং ভিন্ন ধর্মবিশ্বাসীরা। কোনো নারীকে জোর করে পর্দা পরানো ঠিক নয়। তবে ডানপন্থী দলের এই পদ্ধতি সম্পূর্ণ ভুল। তিনি আরও বলেন, এটি মানবাধিকারের প্রশ্ন নয়, বরং এটি বিভাজন ও বৈষম্য তৈরির একটি রাজনৈতিক কৌশল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়