শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ০৮:০৮ রাত
আপডেট : ১২ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রিপুরায় নিহত ৩ বাংলাদেশি ছিলেন চোরাচালানকারী: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় 

ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিক গণপিটুনিতে গত ১৫ অক্টোবর নিহত হন। তিন বাংলাদেশিকে নির্মমভাবে পিটিয়ে হত্যার সেই ঘটনার প্রেক্ষিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

ভারত সরকারের উদ্দেশ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানায় ‘এই জঘন্য অপরাধ মেনে নেওয়া যাবে না। এটি মানবাধিকার এবং আইনের শাসনের লঙ্ঘন।’ এমন ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৭ অক্টোবর) গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিহত বাংলাদেশি নাগরিকদের ‘চোরাচালানকারী’ হিসেবে উল্লেখ কর বলেছেন, ‘গরু চুরির চেষ্টা করেছিল তারা।’ জয়সওয়াল বলেন, ‘আমরা জানতে পেরেছি যে গত ১৫ অক্টোবর ত্রিপুরায় একটি ঘটনা ঘটে, যেখানে তিনজন বাংলাদেশি পাচারকারী নিহত হন। বাংলাদেশ থেকে ওই তিনজন দুর্বৃত্ত আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের বিদ্যাবিল গ্রাম থেকে গরু চুরির চেষ্টা করে।’

তিনি আরও বলেন, ‘তারা স্থানীয় গ্রামবাসীদের ওপর লোহার রড এবং ছুরি দিয়ে আক্রমণ করে, তাদের আহত করে এবং একজন গ্রামবাসীকে হত্যা করে। এরপর অন্যান্য গ্রামবাসীরা আক্রমণকারীদের প্রতিরোধ করে।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন দুই চোরাচালানকারীকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং তৃতীয় ব্যক্তি পরের দিন হাসপাতালে মারা যান। নিহত তিনজনের মৃতদেহ বাংলাদেশি পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান জয়সওয়াল। এ ঘটনায় পুলিশ একটি মামলাও দায়ের করেছে বলেও জানিয়েছেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়