শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ০২:০৪ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ বছর মেয়াদি পরিকল্পনা গাজা পুনর্গঠনে, ব্যয় ৬৭ বিলিয়ন ডলার

ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত গাজার পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য তিন ধাপের একটি পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। আরব দেশগুলো ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহযোগিতায় ফিলিস্তিন সরকার এটি বাস্তবায়ন করবে। পাঁচ বছর মেয়াদি এই পরিকল্পনার মোট ব্যয় ধরা হয়েছে ৬৭ বিলিয়ন ডলার। সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত বছর ১৪ মার্চ মোহাম্মদ মুস্তাফাকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি একজন নেতৃস্থানীয় ফিলিস্তিনি ব্যবসায়ী ব্যক্তিত্ব। তিনি হামাস-শাসিত গাজা পুনর্গঠনে তদারক করছেন।


ফিলিস্তিনের রাজধানী রামাল্লায় আয়োজিত সংবাদ সম্মেলনে মুস্তাফা বলেন, প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি হামলায় গাজা ভূখণ্ড বিপর্যস্ত হয়ে পড়েছে। লাখো মানুষ গৃহহীন এবং কয়েক দশক পেছনে চলে গেছে গোটা অঞ্চলটি। এই অবস্থায় যুদ্ধবিধ্বস্ত গাজাকে পুনর্গঠনের লক্ষ্যে এই পরিকল্পনা নেয়া হয়েছে।

বিভিন্ন দেশের কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। মুস্তাফা জানান, প্রথম ধাপে গাজার জরুরি মানবিক ও অবকাঠামোগত চাহিদা পূরণের ওপর গুরুত্ব দেয়া হবে। এই ধাপের মেয়াদ ছয় মাস, ব্যয় ধরা হয়েছে সাড়ে তিন বিলিয়ন ডলার।

দ্বিতীয় ধাপ তিন বছরব্যাপী চলবে, এতে প্রয়োজন হবে ৩০ বিলিয়ন ডলার। তৃতীয় ও শেষ ধাপে থাকবে পূর্ণ পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি পুনরুদ্ধারের কাজ। তিনি আরও বলেন, পরিকল্পনা বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে। যুদ্ধ শেষ হওয়ার এক মাস পর মিসরে গাজা পুনর্গঠন নিয়ে একটি বড় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়