শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০৩:৪৭ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপের যে দেশ কমিয়ে দিচ্ছে কর্ম ভিসা

ইউরোপের দেশ ক্রোয়েশিয়া বিদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিটের সংখ্যা কমিয়ে দিচ্ছে, ফলে ইউরোপে কর্মসংস্থানের আশায় থাকা অভিবাসীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হওয়ায় ক্রোয়েশিয়াকে অনেকেই উন্নত দেশে স্থায়ী হওয়ার ট্রানজিট হিসেবে ব্যবহার করে থাকেন, বিশেষ করে এশিয়া ও ভারতীয় উপমহাদেশের নাগরিকরা।

২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার পর এবং ২০২৩ সালে ইউরো ও শেনজেন অঞ্চলে যুক্ত হওয়ার পর থেকে বিদেশি কর্মীদের মধ্যে ক্রোয়েশিয়ার জনপ্রিয়তা দ্রুত বেড়েছিল।

তবে ২০২২ সালের পর প্রথমবার দেশটিতে বিদেশিদের জন্য জারি করা ওয়ার্ক পারমিটের সংখ্যা বড় ধরনের পতন ঘটেছে। ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম নয় মাসে মাত্র ১ লাখ ৩৬ হাজার ২০০ জনের কম কর্মী পারমিট পেয়েছেন, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ কম।

বিশ্লেষকদের ধারণা, যদি এ প্রবণতা অব্যাহত থাকে, তাহলে বছরের শেষে পারমিট সংখ্যা ১ লাখ ৮০ হাজারের নিচে নেমে আসতে পারে। গত বছর এই সংখ্যা ছিল ২ লাখ ৬ হাজারের বেশি।

তিন বছর ধরে ব্যাপক হারে বিদেশিদের ওয়ার্ক পারমিট দেওয়ার পর এই পতন এসেছে। ক্রোয়েশিয়া সরকার জানিয়েছে, দেশটির প্রধান শিল্পে চাহিদা কমে যাওয়া, স্থানীয় চাকরির বাজারে পরিবর্তন এবং নতুন শ্রম আইন কার্যকর হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সরকার এখন নিয়োগ সংস্থা ও পারমিট প্রদানের প্রক্রিয়ায় কঠোর নজরদারি চালাচ্ছে। দ্রুত সম্প্রসারিত শ্রম ব্যবস্থাকে স্থিতিশীল করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ ছাড়া অবকাঠামো নির্মাণের হার কমে যাওয়া এবং দক্ষ শ্রমিকের প্রতি বেশি গুরুত্ব দেওয়াও এই পতনের কারণ বলে মনে করা হচ্ছে। গত কয়েক বছরে নেপাল, ভারত ও ফিলিপাইনসহ ইইউ-বহির্ভূত দেশগুলো থেকে আসা অদক্ষ শ্রমিকদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ক্রোয়েশিয়া পারমিট বাড়িয়েছিল। কিন্তু এখন নিয়োগদাতারা অদক্ষ শ্রমিকের চেয়ে দক্ষ জনবলকেই অগ্রাধিকার দিচ্ছেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়