শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ১০:৩৮ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের বাঁধ পরিকল্পনায় পাল্টা প্রস্তুতি ভারতের, তিব্বত বাঁধের জবাবে ব্রহ্মপুত্রে ৭৭ বিলিয়ন ডলারের প্রকল্প ঘোষণা

চীনের তিব্বতে ব্রহ্মপুত্র নদীর উজানে বিশাল বাঁধ নির্মাণের প্রেক্ষাপটে ভারতও নতু ঘোষণা দিয়েছে। দিল্লি ৭৭ বিলিয়ন ডলারের এক বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পরিকল্পনা হাতে নিয়েছে।

ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি সোমবার জানিয়েছে, ২০৪৭ সালের মধ্যে ব্রহ্মপুত্র অববাহিকা থেকে ৭৬ গিগাওয়াটেরও বেশি জলবিদ্যুৎ উৎপাদন ও পরিবহণের জন্য এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, এই বিশাল প্রকল্পের আওতায় উত্তর-পূর্ব ভারতের ১২টি উপ-অববাহিকায় মোট ২০৮টি বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা হবে। এর মধ্যে ৬৪.৯ গিগাওয়াট সাধারণ জলবিদ্যুৎ এবং অতিরিক্ত ১১.১ গিগাওয়াট পাম্পড স্টোরেজ প্ল্যান্টের মাধ্যমে উৎপন্ন হবে।

ব্রহ্মপুত্র নদী তিব্বতের উজান থেকে উৎপন্ন হয়ে ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে।ভারতের বিশাল জলবিদ্যুৎ সম্ভাবনার উৎস বলে মনে করা হয়। শুধুমাত্র অরুণাচল প্রদেশেই রয়েছে প্রায় ৫২.২ গিগাওয়াট সম্ভাবনা।

তবে নদীটির আন্তর্জাতিক চরিত্র এবং চীনের সীমানা সংলগ্ন অবস্থান ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জও তৈরি করেছে। ভারত আশঙ্কা করছে, চীন যদি ইয়ারলুং জ্যাংবো নদীর উপর বাঁধ নির্মাণ সম্পূর্ণ করে, তাহলে শুকনো মৌসুমে ভারতের দিকে প্রবাহ ৮৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

ভারতের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট অ-জীবাশ্ম জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদন এবং ২০৭০ সালের মধ্যে নেট জিরো নির্গমন অর্জন করা।

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়