শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৯:১৭ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের সঙ্গে যে ছয়টি আরব দেশের সামরিক সহযোগিতা বাড়াল!

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের সহযোগিতায় গত তিন বছরে ইসরায়েলের সঙ্গে ছয়টি আরব দেশ নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছে। এর মধ্যে ইরানের বিরুদ্ধে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত।

ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে, রাশিয়ার বার্তা সংস্থা তাস। ফাঁস হওয়া মার্কিন নথির বরাত দিয়ে শনিবার প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। 

পত্রিকাটি উল্লেখ করেছে, গুরুত্বপূর্ণ আরব রাষ্ট্রগুলো গাজা উপত্যকায় যুদ্ধের নিন্দা করলেও, নীরবে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছে। এই দেশগুলো হলো- বাহরাইন, মিশর, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব।

মার্কিন সেন্ট্রাল কমান্ড থেকে অভ্যন্তরীণ নথি পেয়েছেন ওয়াশিংটন পোস্টের সাংবাদিকরা। সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্য জুড়ে কার্যক্রম পরিচালনা করে। তাদের নথিগুলো দেখায় যে, ইরানের পক্ষ থেকে আসা হুমকিই ইসরায়েল ও ছয় আরব দেশের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ করার মূল চালিকাশক্তি। একটি নথিতে ইরান ও তাদের মিত্রদের ‘অশুভ’ হিসেবে বর্ণনা করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন বছরে, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল ও ছয়টি আরব দেশের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা বাহরাইন, মিশর, জর্ডান এবং কাতারে একাধিক পরিকল্পনা সভায় অংশ নেন। এই সভাগুলোর তথ্য গোপন রাখা হয়েছিল। এই সভাগুলোর নতুন জোট গঠনের জন্য ছিল না। বরং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

নথিগুলোতে কুয়েত ও ওমানকে সহযোগিতার জন্য সম্ভাব্য অংশীদার হিসেবে উল্লেখ করা হয়েছে। সূত্র: সমকাল 

  • সর্বশেষ
  • জনপ্রিয়